1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ভোটকেন্দ্র সংক্রান্ত তথ্য সহজে পৌঁছে দিতে  তথ্যভিত্তিক প্লাটফর্ম চালু করলো পাবনা জেলা প্রশাসন শিমুল বিশ্বাসকে এমপি বানানো দীর্ঘদিনের লালিত স্বপ্ন : কমল শেখ টিটু পাবনায় উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন গুম-নির্যাতনের বিভীষিকা পেরিয়ে নিজগ্রামে ফিরলেন সাবেক ছাত্রনেতা দবির উদ্দিন তুষার বুয়েটে ভর্তি পরীক্ষায় ২৬ তম স্থান অর্জন করেছে পাবনার হরিনারায়নপুর গ্রামের মারিয়া  পাবনায় স্থানীয় জামাত নেতার বিএনপিতে যোগদান ভাঙ্গুড়ায় চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে আটক শ্রমিক নেতা বিশিষ্ট সমাজ সেবক সেলিনা পারভীন বকুলের আজ ৩য় মৃত্যু বার্ষিকী ন্যায় বিচার নিশ্চিত করতে চাই পাবনায় ডা: শফিকুল ইসলাম আগামীর বাংলাদেশ বিনির্মানে তোমরাই উজ্জ্বল নক্ষত্র শিক্ষার্থীদের উদ্দেশ্যে- শিমুল বিশ্বাস
শিরোনাম:

পাবনায় স্থানীয় জামাত নেতার বিএনপিতে যোগদান

  • প্রকাশিত : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ
পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নে স্থানীয় জামায়াতে ইসলামীর সাবেক এক নেতা বিএনপিতে যোগদান করেছেন।
বুধবার (২৮ জানুয়ারি)  বিকেল দোগাছী ইউনিয়ন বিএনপির উদ্যোগে খয়েরশুতি স্কুল এন্ড কলেজ মাঠে এক নির্বাচনী জনসভা ও যোগদান অনুষ্ঠানে বিএনপি মনোনীত পাবনা-৫ (সদর) আসনে সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট শিমুল বিশ্বাসের হাতে ফুলের তোরা দিয়ে বিএনপিতে যোগদান করেন সাবেক জামাত নেতা হালীম ফরায়জী ও তার পরিবার ও বংশধরেরা।
এ সময় তাকে সাদরে ফুলের মালা দিয়ে বরণ করেন শিমুল বিশ্বাস। যোগদান করে জামায়াত নেতা বলেন, আমি ও আমার বংশের সবাই পূরে জামায়াতে ইসলামীর রাজনীতি করতাম কিন্তু দেশে সুশাসন নিশ্চিত করতে ও উন্নয়নের অংশীদার হতে বিএনপিতে যোগদান করেছি ইনশাআল্লাহ আগামী সংসদ নির্বাচনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে বিএনপিকে বিজয়ী করে জননেতা শিমুল বিশ্বাস কে সংসদে পাঠাবো।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে শিমুল বিশ্বাস বলেন, বিএনপি সবসময়ই মানুষ অধিকার আদায়ে কাজ করে আসছে আমরা সবসময় সুবিচার প্রতিষ্ঠা করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে চাই।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে প্রথম বিসমিল্লাহির রহমানির রাহিম স্থাপন করেন যার বরকত সারা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গিয়েছেল। দেশের শাষনভার  গ্রহণ করার পর খাবারের দাম কমানো গুম খুন ও অরাজকতা দূর করে দেশে যেমন শান্তির পরিবেশ সৃষ্টি করছিলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছিলেন ঠিক সেই সময়ের মতো বর্তমান পরিস্থিতিতে দেশের অরাজকতা দূর করে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং  দেশের সার্বভৌমত্ব রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন নেত্রী  বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে তারেক রহমানের উপর জাতি আস্থা রাখে।
তিনি আগামী নির্বাচনে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ও শান্তি শৃঙ্খল ফিরিয়ে এনে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ায় তারেক রহমানের মনোনীত প্রার্থীদের ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
দোগাছী ইউনিয়ন বিএনপির আহবায়ক লোকমান হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ.কে.এম মুসা, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব রেহানুল ইসলাম বুলাল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন, সাবেক দপ্তর সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর গফুর, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাসুদ, স্বেচ্ছাসেবক দলের এক নং যুগ্ম-আহবায়ক এসকে সাগর সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার  হাজার হাজার সাধারণ নারী ও পুরুষ ভোটার ভোটার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group