মিজানুর রহমানঃ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ( BUET) ভর্তি পরীক্ষায় ২৬ তম স্থান অর্জন করেছেন মারিয়া বিনতে মান্নান। মারিয়া পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের হরিনারায়নপুর গ্রামের আব্দুল মান্নান এর মেয়ে। সে সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। বুয়েট ছাড়াও এ বছরই ঢাকা বিশ্ববিদ্যালয় ( A Unit- ২৩ তম), খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ( KUET- ১৭তম) , রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় ( RUET- ১০তম) এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(SUST)- ৩৬তম স্থান অর্জন করেন।তার এমন সাফল্য এলাকা জুড়ে প্রশংসায় ভাসছেন। মারিয়া ২০২৩ সালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ( জেলায় দ্বিতীয়) ও ২০২৫ সালে সরকারি এডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি ( জেলায় প্রথম) পাশ করেন।এছাড়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে নানা পুরস্কারে ভূষিত হয়েছে । পঞ্চম , এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।
মারিয়ার নানু মাহবুব আলম মিলন বলেন,কয়েক হাজার মেধাবীকে পেছনে ফেলে সেরা ৩০-এর মধ্যে থাকা তার অসাধারণ অ্যাকাডেমিক দক্ষতার প্রমাণ দেয়।
তিনি আরো বলেন, মফস্বল বা গ্রাম থেকে উঠে এসে ইঞ্জিনিয়ারিংয়ের এই শীর্ষস্থানে পৌঁছানো অনেক শিক্ষার্থীর জন্য সাহস জোগাবে। বিশেষ করে এলাকায় এখন যে উৎসবের আমেজ, তা আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করবে।
Leave a Reply