1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঠাকুর অনুকূলের মন্দিরে দানবাক্স ভেঙে চুরির ঘটনায় যুবক আটক গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের হস্তক্ষেপে উদ্ধার হলো দখল হওয়া সরকারি জমি ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পাবনায় ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার আগামী আগস্টেই শুরু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন চলাচল- রেলপথমন্ত্রী দুর্নীতি প্রতিরোধে তরুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বক্তারা পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ইয়াবাসহ যুবক আটক বাংলাদেশের ৬০জন অপরাধীকে খুজছে ইন্টারপোল
শিরোনাম:

পাবনায় বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ আটক-৩

  • প্রকাশিত : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে পুলিশ পরিদর্শক মোঃ রাশিদুল ইসলাম, ইনচার্জ জেলা গোয়েন্দা সংস্থার ডিবির একটি চৌকস দল ঈশ্বরদী থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে। ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে ঈশ্বরদী থানাধীন পাকশী মেরিন পাড়া এলাকায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আওতাধীন ওয়াসা প্রজেক্টের গেস্ট হাউজ সংলগ্ন টিনের তৈরি স্টোর রুমের ভিতর এবং বাহিরে থেকে গ্রেফতারকৃত মোঃ শাহিন (২০), পিতা মোঃ কামাল, সাং চিংড়াখালী, থানা কাঠালিয়া, জেলা ঝালকাঠী (বর্তমানে পাকশী, ঈশ্বরদী) থেকে নিম্নলিখিত আলামত উদ্ধার করা হয়,পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি শাহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সহযোগী আসামি মোঃ হযরত প্রামানিক (৪৭), সাং দিয়ার বাঘইল, থানা ঈশ্বরদী, জেলা পাবনাকে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
ঘটনার প্রেক্ষিতে গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে The Arms Act, 1878 এর ১৯(এ)/১৯(এফ) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। অন্যদিকে অপর একটি ডিবির অভিযানে জেলা গোয়েন্দা শাখা, পাবনার সাধারণ ডায়েরি নং–৭৩, ১০ ফেব্রুয়ারি ২০২৬ ভোরে ঈশ্বরদী থানাধীন মানিকনগর পশ্চিমপাড়া থেকে গ্রেফতারকৃত মোঃ মমিনুর ইসলাম খোকন (৩৩), পিতা মোঃ বাদশা মিয়া, মাতা কোহিনুর বেগম, সাং বড়ই চারা, থানা ঈশ্বরদী, জেলা পাবনার দেওয়া তথ্যের ভিত্তিতে অনুযায়ী ঈশ্বরদী থানাধীন মানিকনগর পশ্চিমপাড়া এলাকায় বাবুল আর্মির পরিত্যক্ত মিলের পশ্চিম পাশে অবস্থিত একটি লোহার তৈরি পরিত্যক্ত পানির ট্যাংকের ভিতর থেকে নিম্নলিখিত আলামত উদ্ধার করা হয়। একটি এসএলআর, একাধিক ম্যাগাজিন, দুইটি রাইফেল, দুটি বিদেশি পিস্তলসহ বেশ কয়েক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র বহনের অভিযোগে তিনজনকে আটক করে পুলিশ।
আজ পাবনা পুলিশ সুপার কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার আনোয়ার জাহিদ। তিনি বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে পাবনা পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করে যাচ্ছে। যে কোনো ধরনের অপরাধ দমনে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group