1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ভাঙ্গুড়ায় ৭ শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, সরকারি কোষাগারে ১ কোটি ১৭ লাখ টাকা ফেরতের সুপারিশ পাবনার ঈশ্বরদীতে ডিবি পুলিশের অভিযান গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জাতীয়তাবাদী ক্রীড়াদল পাবনা জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার পাবনায় বসতবাড়িতে হামলা: অন্তঃসত্ত্বা নারীসহ যুবককে কুপিয়ে জখম, স্বর্ণালংকার লুটের অভিযোগ যুবলীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও: ছাত্রদল নেতাকে শোকজ পাবনায় ইয়াবা নগদ অর্থসহ নারী মাদক কারবারি আটক  পাবনায় ৫০০গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শিরোনাম:

জাতীয়তাবাদী ক্রীড়াদল পাবনা জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

  • প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

জাতীয়তাবাদী ক্রীড়াদলের পাবনা জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার (১২ জুলাই) ৮৫ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।

জাতীয়তাবাদী ক্রীড়াদলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নিয়াজ মোর্শেদ এবং সদস্য সচিব জাহেদ পারভেজ চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটিতে সাবেক ফুটবলার আনিছুল হক বাবুকে আহ্বায়ক, সাবেক জাতীয় ফুটবলার সমসের আলমকে সিনিয়র যুগ্ম আহবায়ক, সাবেক জাতীয় ফুটবলার তরিকুল ইসলাম ডাবলুকে সদস্য সচিব এবং সাবেক ব্যাডমিন্টন খেলোয়ার তৌহিদুল ইসলামকে সদস্য (দপ্তরের দায়িত্বে) করা হয়েছে।

৮৫ সদস্য বিশিষ্ট কমিটিতে বাকিরা জেলার বিভিন্ন পর্যায়ের সাবেক খেলোয়ার, ক্রীড়া সংগঠক, ক্রীড়া সাংবাদিক সদস্য হিসেবে রয়েছেন।

জাতীয়তাবাদী ক্রীড়াদলের পাবনা জেলা কমিটির আহ্বায়ক আনিছুল হক বাবু বলেন, সমাজের নানা অসঙ্গতি অপরাধ নিয়ন্ত্রণে খেলাধূলার ভূমিকা রয়েছে। আমরা চেষ্টা করবো জাতীয়তবাদী ক্রীড়াদলের মাধ্যমে কিশোর, তরুণ, যুবসমাজকে মাঠে ধরে রাখতে। খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group