1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ব্র্যাক ফিসারিজ এর উদ্যোগে পাবনায়  বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছচাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত  দেশ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে পাবনা চেম্বারের সাথে শুভেচ্ছা বিনিময়কালে – পাবনার নবাগত জেলা প্রশাসক অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের পাশে শেকড় পাবনা ফাউন্ডেশন জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেবে রাজা মবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেড পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট শেকড় পাবনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে অভিনন্দন বার্তা সরকারের অঙ্গীকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্বোধন হলো আজ রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ গানে কবিতায় মানুষের জাগরণ: পাবনায় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু
শিরোনাম:

ঝিনাইদহে ভেজাল গুড় কারখানায় অভিযান, জরিমানা

  • প্রকাশিত : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: ঝিনাইদহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গোপন সংবাদের ভিত্তিতে জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ বি এ খালিদ হোসেনের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় ঝিনাইদহ সদরের মামুনশিয়া গ্রামে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

ঝিনাইদহ জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট নওশিনা আরিফের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এস ট্রেডার্সের স্বত্বাধিকারী শিবলু হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঐতিহ্যবাহী যশোরের খেজুরের গুড়ের নামে ফেসবুক অনলাইন প্লাটফর্মে টিকটক ফুড অ্যান্ড কনজুমারস লি.-এর ব্যানারে অভিযুক্ত ব্যক্তি সারাদেশে ব্যবসা করে যাচ্ছেন।

এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার, নমুনা সংগ্রহ সহকারী সুরুজ হোসেন উপস্থিত ছিলেন। ১ হাজার ৯০ কেজি গুড় জব্দ করা হয় এবং ল্যাবে পরীক্ষার জন্য দুইটি নমুনা সংগ্রহ করা হয়।

পরে মহেশপুর উপজেলার ঐতিহ্যবাহী পুরাতন বিদ্যাপীঠ মহেশপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান পরিচালনা করা হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুকুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাধন সরকার, বিশেষ অতিথি ছিলেন মহেশপুর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো. মোখলেছুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group