1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ব্র্যাক ফিসারিজ এর উদ্যোগে পাবনায়  বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছচাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত  দেশ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে পাবনা চেম্বারের সাথে শুভেচ্ছা বিনিময়কালে – পাবনার নবাগত জেলা প্রশাসক অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের পাশে শেকড় পাবনা ফাউন্ডেশন জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেবে রাজা মবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেড পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট শেকড় পাবনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে অভিনন্দন বার্তা সরকারের অঙ্গীকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্বোধন হলো আজ রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ গানে কবিতায় মানুষের জাগরণ: পাবনায় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু
শিরোনাম:

ঢাবি আরবি বিভাগের ২ শিক্ষকের নিয়োগ স্থগিত কেন অবৈধ নয়: হাইকোর্ট

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের শিক্ষার্থী মোহাম্মাদ সালমান ও মো. জুনায়েদের নিয়োগ কার্যক্রম সিন্ডিকেট কর্তৃক স্থগিত করা কেনো অবৈধ হবে না তা আগামী ৩০ দিনের মধ্যে জানতে চেয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের নিয়োগ অবৈধভাবে স্থগিত প্রশ্নে রুল জারি করেছেন আদালত। পাশাপাশি রিট পিটিশনারদের দরখাস্ত ৩০ দিনের নিষ্পত্তি করার নির্দেশনা দিয়েছেন আদালত।

বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) আইনজীবী আরিফুর রহমান আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে আইনজীবী আরিফ জানান, ঢাবির আরবি বিভাগে চারটি প্রভাষক পদের জন্য যখন ২০১৬ সালে বিজ্ঞপ্তি দেওয়া হয়। রিটকারীরা সেই বিজ্ঞপ্তি অনুযায়ী সব নিয়ম মেনে আবেদন করেন। আবেদনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের মনোনীত সিলেকশন বোর্ড গত ২২ ডিসেম্বর ২০১৬ সালে তাদের ভাইভা পরীক্ষা নিয়ে চূড়ান্তভাবে মনোনয়নের জন্য সুপারিশ করেন। কিন্তু রিটকারীরা তামীরুল মিল্লাত মাদ্রাসার সাবেক শিক্ষার্থী হওয়ায় তৎকালীন ছাত্রলীগের মিছিল ও বাধার মুখে যোগদান করতে পারেননি।

পরবর্তী সময়ে ২০১৬ সারের ২৮ ডিসেম্বর সিন্ডিকেট বোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-১৯৭৩ এর আর্টিকেল ২৩(২) অমান্য করে মনোনয়ন বোর্ডের ওই সুপারিশ ও নিয়োগ কার্যক্রম স্থগিত করেন। যা সংবিধান পরিপন্থি। পরবর্তী সময়ে রিটকারীরা তাদের নিয়োগ না দেওয়ার কারণ জানতে চাইলেও কোনো ধরনের সহযোগিতা করেনি ঢাবি প্রশাসন এবং কোনো তথ্য দেওয়া হয়নি। এমনকি তথ্য দেওয়ার ক্ষেত্রে নানাভাবে হয়রানি করা হয়েছে। পরবর্তী সময়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে তারা তাদের নিয়োগ দেওয়ার কাগজপত্র সংগ্রহ করতে সক্ষম হন। শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শ ও তামীরুল মিল্লাতের ছাত্র হওয়ায় তাদের নিয়োগ পেতে বাধা দেওয়া হয় বলে আদালতকে অবহিত করেন রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট আরিফুর রহমান আরিফ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group