1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দেশ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে পাবনা চেম্বারের সাথে শুভেচ্ছা বিনিময়কালে – পাবনার নবাগত জেলা প্রশাসক অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের পাশে শেকড় পাবনা ফাউন্ডেশন জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেবে রাজা মবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেড পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট শেকড় পাবনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে অভিনন্দন বার্তা সরকারের অঙ্গীকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্বোধন হলো আজ রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ গানে কবিতায় মানুষের জাগরণ: পাবনায় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু ঐতিহ্যবাহী জুবলি ট্যাংক পরিষ্কারে মাহাতাব বিশ্বাস ফাউন্ডেশন ও পিপিলিকার উদ্যোগ
শিরোনাম:

পাইকগাছায় সরকারি রাস্তা ভাঙছে অপরিকল্পিত মৎস্য ঘের

  • প্রকাশিত : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:সরকারী আইন উপেক্ষা করে সড়কের দুই পাশে গড়ে উঠেছে অপরিকল্পিত মৎস্য ঘের। সড়কটি ঘেরের বেড়িবাঁধ হিসেবে ব্যবহার করে আসছে লিজ ঘেরের মালিকেরা। অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় মৎস্য ঘের ভাঙছে সড়ক। এসব রাস্তা মেরামতে সরকার প্রতিবছর আর্থিকভাবে কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সম্প্রতি পাইকগাছা উপজেলার গদাইপুর, লতা, দেলুটি, লস্কর ইউনিয়নের বিভিন্ন সরকারি সড়কের এমন চিত্র দেখা যায়। দুই পাশে মাছের ঘের। মাঝ দিয়ে গেছে সড়ক। এতে সড়কগুলো অনেকটা মাছের ঘেরের বেড়িবাঁধের কাজ করছে। মাছের ঘেরের পানির ঢেউয়ের তোড়ে সড়কের বেশ কিছু অংশ ভেঙে গেছে। কোথাও ধ্বসে গেছে। ১৮ ফুটের রাস্তা ভেঙে ৩-৪ ফুটে এসে দাঁড়িয়েছে। কোথাও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ৩টি ইউনিয়নের হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে মধ্যে রয়েছে। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

সরেজমিনে দেখা যায়, খুলনা জেলার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের নিমাইখালী রাস্তা (সবুর রোড)। এই রাস্তাটি ১৮ ফুট চওড়া ছিল। যে রাস্তা দিয়ে সাতক্ষীরা জেলার আশাশুনি হয়ে পাইকগাছা উপজেলার রাড়ুলী, গদাইপুর, লতা ও দেলুটি ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা। এ রাস্তা দিয়ে মানুষ লতা, দেলুটি ও গদাইপুর ইউনিয়নের বিলান জমিতে ধান ও মাছ চাষ করে গাড়ীতে করে আনা নেয়া করতো। ঘের মালিকদের সেচ্ছাচার ব্যবহারের কারনে নিমাইখালী (সবুর রোড) ১৮ ফুটের রাস্তা হারিয়ে যেতে বসেছে। এই রাস্তার দু’পাশে কচুবনিয়া, বয়রা, কুলতলা, ভেটকা, ঘোষাল মৌজায় এক শ্রেণির স্বার্থান্বেষী মৎস্য চাষ করলেও সরকারি বিধি মতে রিং বাঁধ দেয়ার কথা থাকলেও প্রশাসন কে বৃদ্ধা আঙুল দেখিয়ে চলেছে। নেই কোন বিকল্প বাঁধ। যে কারণে রাস্তাটি ভাঙতে ভাঙতে ১৮ ফুটের রাস্তা ৩-৪ ফুটে দাঁড়িয়েছে। ইতি পূর্বে রাস্তাটি গদাইপুর ইউনিয়ন পরিষদ কিছুটা ইটের সলিং রাস্তা করলে পানির তোড়ে মাটি সরে কোথাও কোথাও ধ্বসে পড়েছে।

ইউপি সদস্য আবুল হাসান জানান, ইতোমধ্যে ইউনিয়ন পরিষদ থেকে ইটের সলিং রাস্তা করার জন্য ৩ লক্ষ টাকা বরাদ্দ দিলেও প্রকল্পের সভাপতি কাজ করতে পারছে না। কারণ ১৮ ফুটের মাটির রাস্তা কোথাও ৩-৪ ফুট চওড়া রয়েছে। মৎস্য ঘের মালিকদের উপজেলা মাসিক সমন্বয় সভায় সরকারী রাস্তা পাশ দিয়ে গাইড লাইন রাস্তা করে তাদের ঘের করার সিদ্ধান্ত থাকলেও অদ্যাবধি কেউ মেনে চলেনি। সেজন্য নিমাইখালী রাস্তার দু’পাশে রিং বাঁধ দিয়ে ইটের সলিংয়ের রাস্তা করার জন্য জরুরিভাবে উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group