1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দেশ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে পাবনা চেম্বারের সাথে শুভেচ্ছা বিনিময়কালে – পাবনার নবাগত জেলা প্রশাসক অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের পাশে শেকড় পাবনা ফাউন্ডেশন জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেবে রাজা মবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেড পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট শেকড় পাবনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে অভিনন্দন বার্তা সরকারের অঙ্গীকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্বোধন হলো আজ রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ গানে কবিতায় মানুষের জাগরণ: পাবনায় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু ঐতিহ্যবাহী জুবলি ট্যাংক পরিষ্কারে মাহাতাব বিশ্বাস ফাউন্ডেশন ও পিপিলিকার উদ্যোগ
শিরোনাম:

রাজনী‌তি‌বিদদের দুর্নী‌তিপরায়ণ মান‌সিকতা প‌রিহা‌রের আহ্বান ড. মঈনের

  • প্রকাশিত : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য ড. আবদুল মঈন খান বলেছেন, কিছু নেতা লোভ-লালসা বিত্ত-বৈভবের আশায় লুটপাট করে দেশকে ধ্বংস করেছে। এসব নেতিবাচক পথ পরিহার করে সঠিক পথে আসতে হবে। এ সময় রাজনীতিবিদদের দুর্নীতিপরায়ণ মানসিকতা পরিহারের আহ্বান জানান তিনি।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপু‌রে গাজীপুরের কাপাসিয়ায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এ কথা বলেন তিনি।বিগত সরকার অনেক উন্নয়ন করলেও মানুষের সত্যিকারের উন্নয়ন হয়নি দাবি করে ড. আবদুল মঈন খান ব‌লে‌ন, দে‌শের সাম‌গ্রিক উন্নয়ন কর‌তে হ‌লে সবার আগে গ্রা‌মের উন্নয়‌নে পদ‌ক্ষেপ নি‌তে হ‌বে। নইলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। গ্রামকে উন্নয়নবঞ্চিত করে রাজধানী ঢাকাকে তিলোত্তমা করলে অর্থনৈতিক উন্নয়ন অর্থবহ হবে না। আ.লীগের লোকজন লিফলেট বিতরণ করে কীভাবে, প্রশ্ন মান্নার
বিএনপি ক্ষমতায় থাকতে গ্রামীণ অবকাঠামোতে জোর দিয়েছিল। আমি পরিকল্পনামন্ত্রী থাকাকালে গ্রামকে জোর দিয়েছি। গ্রামকে নষ্ট করা যাবে না। তার প্রকৃতিকে ধরে রাখতে হবে। একটি গাছ কাটলে ১০টি গাছ রোপণ করতে হবে বলে জানান তিনি।একইসঙ্গে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সঠিক পথে পরিচালিত করতে হবে। তাদেরকে সঠিক মূল্যায়ন করতে হবে বলে মনে করেন বিএনপির এই স্থায়ী কমিটির এ সদস্য।এ সময় তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক কর্মসূচিতে আসিনি। গ্রামে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে। উপহার হিসেবে আপনাদের জন্য কম্বল নিয়ে আসছি। শীতে আপনাদের কাজে লাগবে।পরে তি‌নি সুবিধাবঞ্চিত স্থানীয়‌দের হা‌তে শীতবস্ত্র তু‌লে দেন। এ সময় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার ও সামাজিক সংগঠনের স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group