1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ব্র্যাক ফিসারিজ এর উদ্যোগে পাবনায়  বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছচাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত  দেশ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে পাবনা চেম্বারের সাথে শুভেচ্ছা বিনিময়কালে – পাবনার নবাগত জেলা প্রশাসক অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের পাশে শেকড় পাবনা ফাউন্ডেশন জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেবে রাজা মবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেড পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট শেকড় পাবনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে অভিনন্দন বার্তা সরকারের অঙ্গীকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্বোধন হলো আজ রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ গানে কবিতায় মানুষের জাগরণ: পাবনায় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু
শিরোনাম:

রমজানে ১২ লাখ স্বল্প আয়ের পরিবারকে টিসিবির মাধ্যমে পণ্য সরবরাহ করা হবে: বাণিজ্য উপদেষ্টা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, রমজান উপলক্ষে ট্রাক সেলের মাধ্যমে সারাদেশে অতিরিক্ত ৯ হাজার মেট্রিকটন পণ্য সরবরাহ করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এই সুবিধা পাবে স্বল্প আয়ের ১২ লাখ পরিবার। টিসিবির ফ্যামিলি কার্ড ছাড়াই ট্রাক সেলের মাধ্যমে এই পণ্য সরবরাহ করা হবে বলেও জানান তিনি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে খুলনায় শিববাড়ি মোড়ের ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিসিবির চেয়ারম্যান, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে নগরবাসী ট্রাক থেকে লাইনে দাঁড়িয়ে পণ্য ক্রয় করেন। প্রথম দিনে প্রতি পরিবারকে ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুরির ডাল, ১০০ টাকা লিটারে ২ লিটার ভোজ্যতেল, ৭০ টাকায় ১ কেজি চিনি, ৬০ টাকা কেজি দরে ২ কেজি ছোলা ও ৭৭ টাকা ৫০ পয়সাতে ৫০০ গ্রাম খেজুর সরবরাহ করা হচ্ছে। পুরো প্যাকেজটির মূল্য ৫৮৭ টাকা ৫০ পয়সা।ক্রেতারা জানান, এ ধরনের কার্যক্রমও আরও বেশি হলে রমজানে স্বল্প আয়ের মানুষের জন্য ভালো ফল বয়ে আনবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group