1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দেশ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে পাবনা চেম্বারের সাথে শুভেচ্ছা বিনিময়কালে – পাবনার নবাগত জেলা প্রশাসক অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের পাশে শেকড় পাবনা ফাউন্ডেশন জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেবে রাজা মবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেড পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট শেকড় পাবনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে অভিনন্দন বার্তা সরকারের অঙ্গীকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্বোধন হলো আজ রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ গানে কবিতায় মানুষের জাগরণ: পাবনায় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু ঐতিহ্যবাহী জুবলি ট্যাংক পরিষ্কারে মাহাতাব বিশ্বাস ফাউন্ডেশন ও পিপিলিকার উদ্যোগ
শিরোনাম:

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১

  • প্রকাশিত : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃপাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমায় একটি ট্রাক বিস্ফোরিত হয়েছে। এতে ১১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ছয়জন। খবর, আরব নিউজের।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলুচিস্তানের হারনাই শহরের একটি কয়লা খনির কাছাকাছি সড়কে এ বিস্ফোরণ ঘটে। ট্রাকটি শ্রমিকদের বহন করে নিয়ে যাচ্ছিল।

ঘটনাস্থলেই মৃত্যু হয় কয়েকজন শ্রমিকের। হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। অঞ্চলটিতে পাকিস্তানি বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী দলগুলো প্রায়ই হামলা চালায়।

স্থানীয় পুলিশের অভিযোগের তীর বেলুচ লিবারেশন আর্মির দিকে। ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী খনিজ সমৃদ্ধ বেলুচিস্তানে গত কয়েক বছর ধরেই তৎপর বিচ্ছিন্নতাবাদীরা। বেড়েছে অপহরণসহ নানা অপরাধ।

দেশটির একজন আধাসামরিক কর্মকর্তা বলেন, রাস্তার পাশে একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস আগে থেকেই স্থাপন করা ছিল। কয়লা খনি শ্রমিকদের বহনকারী ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে এটি বিস্ফোরিত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, এই বিস্ফোরক ডিভাইসটি সম্ভবত দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। এখনও কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

অঞ্চলটির ডেপুটি কমিশনার হযরত ওয়ালি আগা জানান, বোমা বিস্ফোরণের সময় ট্রাকটিকে ১৭ জন খনি শ্রমিক ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group