1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আজিম উদ্দিন হাস্যউজ্জ্বল ও মানবিক মানুষ ছিলেন স্মরণসভায় বক্তারা পাবনা তথা দেশের গৌরব হালিম খান ও রোজ দম্পতির দুই সন্তান জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্পের, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা ঠাকুর অনুকূলের মন্দিরে দানবাক্স ভেঙে চুরির ঘটনায় যুবক আটক গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের হস্তক্ষেপে উদ্ধার হলো দখল হওয়া সরকারি জমি ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পাবনায় ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার আগামী আগস্টেই শুরু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন চলাচল- রেলপথমন্ত্রী
শিরোনাম:

পাবনায় পিলখানায় হত্যার বিচার ও সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবীতে মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৩১৭ বার পড়া হয়েছে

আলাল উদ্দিন

দীর্ঘ ১৫ বছর পর চাকরিচ্যুত বিডিআর সদস্যগণ ও পরিবার ‘রাষ্ট্র বিরোধী নয়’ প্রতিপাদ্য সামনে রেখে ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ২০০৯ সালে পরিকল্পিত পিলখানা হত্যাকান্ডের সুষ্ট তদন্ত, নিরপরাধ জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবীতে আলোচনা ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে পাবনায়।
আজ ২৭ নভেম্বর সকাল ১১ টায় পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে প্রেসক্লাবের সামনে বিডিআর কল্যাণ পরিষদ পাবনা শাখার উদ্যোগের আয়োজনে চাকরিচ্যুত নায়েক সুবেদার মো. রবিউল ইসলামের সভাপতিত্বে এ কর্মসূচীতে বক্তাগণ বলেছেন, পরিকল্পিতভাবে পিলখানা বিডিআর বিদ্রোহের নামে ৫৭ জন সেনা কমূকর্তা এবং ৭৪ জনকে হত্যাসহ ১৮ হাজার বিডিআর সদস্যকে চাকরিচ্যুত, জেল, জরিমানা ও নির্যাতন করে খালি হাতে বাড়িতে পাঠিয়েছে। চাকরিচ্যুত বিডিআর সদস্যরা পরিবার পরিজন নিয়ে সীমাহীন দুঃখ দুর্দশায় মানবেতর দিন কাটাচ্ছে। বক্তাগণ বলেন, বিডিআর সদস্যদের রাষ্ট্র বিরোধী ও সন্ত্রাসীর মিথ্যা অভিযোগ দিয়ে চাকরিচ্যুত করে পিলখানা হত্যাকান্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে শেখ হাসিনা সরকার।
তারা আরো বলেন বিডিআর সদস্যরা ওই দিন কোনো প্রকার গুলি চালায়নি উল্লেখ করে পিলখানা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারসহ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবী জানান। বক্তাগণ আরও বলেন, ৫ আগস্ট হাসিনা সরকার পরিবর্তন এর পর অন্তরবর্তীকালীন সরকারের সময় পিলখানা হত্যাকান্ডের বিচার ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবী করার সময় এসেছে। আমরা এ দাবী পুরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। এসময় সংগঠনের পাবনা সদর থানা সমন্বয়ক সিপাহী ফরহাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, থানা সমন্বয়ক সিপাহী হারুণ-অর-রশিদ, সিপাহী হযরত আলী, সিপাহী আনোয়ার হোসেন, সিপাহী মো. হাফিজ, সিপাহী ফিরোজ হোসেন খান, সিপাহী জাহিদ হোসেন, সিপাহী মেহেদী প্রমুখ। মানববন্ধন ও আলোচনা সভায় চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবার অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group