1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির পাবনা জেলা গোয়েন্দা অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার পাবনা জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫৪ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর
শিরোনাম:

পাবনা তথা দেশের গৌরব হালিম খান ও রোজ দম্পতির দুই সন্তান

  • প্রকাশিত : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

টাইমস ডেস্কঃ

ছোট্ট ফুলের চারাগাছকে যেমন খুব যত্ন করে বড় করলে সেই গাছ ফুল দানের পাশাপাশি চারপাশে সুবাস ছড়ায়। ঠিক তেমনই যত্ন করে পরম মমতায় বড় করেছেন দুটি সন্তান কে।  বলছি পাবনা সুজানগর উপজেলার আমিনপুর থানার আহম্মদপুর দক্ষিণচর গ্রামের বাসিন্দা ও বর্তমান শহরের শালগাড়িয়া মহল্লায় বসবাসরত আব্দুল হালিম খান ও সাঈদা সুলতানা রোজ দম্পতির দুই  সন্তানের কথা। যারা ইতিমধ্যে দেশ ও দেশের বাহিরে সুনাম কুরিয়েছেন। বড় ছেলে এইচ রাইনাক খান রিয়েল শতভাগ স্কলারশিপ নিয়ে আমেরিকার বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান দি ওহাইয়ো স্টেট ইউনিভার্সিটিতে ভূগোল ও পরিবেশের উপর ডক্টর অব ফিলোসোফি  (পিএইচডি) তে অধ্যায়ন করছেন এবং ছোট ছেলে এইচ. রাইনাদ খান রোহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেছেন।

হালিম খান ঢাবির রসায়ন বিভাগ থেকে পড়াশোনা শেষে এক্সিকিউটিভ হিসেবে স্কয়ারে যোগদান করেন এবং ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে অবসরে যান।

বাবার দায়িত্ব পালন ও শাসনের পাশাপাশি,  মা সাঈদা গৃহিণী হিসেবে শুধু সংসার নয় দুইটি সন্তানের মায়ের স্নেহ মমতার পাশাপাশি সন্তানদের মানুষের মত মানুষ করতে আদর্শ  শিক্ষকের ভূমিকায়। যার ফলস্বরূপ ছেলেরা এখন পরিবার তথা রাস্ট্রের গৌরব হয়ে দাড়িয়েছেন। বড় ছেলে এইচ রাইনাক খান রিয়েল পাবনার স্বনামধন্য প্রতিষ্ঠান স্কয়ার কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল শেষ করে রাজউক উত্তরা মডেল কলেজ ঢাকা থেকে এইচএসসি পাশ করেন এবং স্কুল কলেজ সর্বক্ষেত্রে মেধাবৃত্তি পেয়ে ভর্তি হন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে। সেখানে সকল  বিষয়ে মেধা তালিকায় কৃতকার্য হওয়ার পাশাপাশি ডিনস্ অ্যাওয়ার্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বৃত্তিপ্রাপ্ত হোন। পরবর্তীতে শতভাগ স্কলারশিপ নিয়ে ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য আমেরিকা পাড়ি জমিয়েছেন। এছাড়াও পড়াশোনাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ  গবেষণা পত্র আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

এবং ছোট ছেলে এইচ. রাইনাদ খান রোহান স্কয়ার কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল থেকে পড়াশোনা শেষ করে নটরডেম কলেজ ঢাকা থেকে এইচএসসি তে কৃতিত্বের সাথে সাফল্য এবং সর্বক্ষেত্রেই জিপিএ ফাইভসহ মেধা তালিকায় স্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগে শুধু পড়াশোনা শেষ না সে বিশ্ববিদ্যালয়ে রেকর্ড নম্বরসহ প্রথম শ্রেণিতে প্রথম হয়ে ডিনস্ অ্যাওয়ার্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বৃত্তি প্রাপ্ত হোন শুধু তাই নয় তিনি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী স্বর্ণপদক নমিনেশন প্রাপ্ত হয়েছেন এবং গত ২৩ জুলাই ২০২৬ তারিখে তার নিজ বিভাগে নিউক্লিয়ার  ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রভাষক হিসেবে যোগদান করেছে।

  তাদের এই অসামান্য কৃতিত্বে শুধু পরিবার নয় পাবনাসহ দেশবাসী গর্বিত।  আব্দুল হালিম খান ও সাঈদা সুলতানা রোজ দম্পতি দুই সন্তানের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন, তারা যেন তাদের মেধা দিয়ে দেশ ও জনগনের সেবা করতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group