1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আজিম উদ্দিন হাস্যউজ্জ্বল ও মানবিক মানুষ ছিলেন স্মরণসভায় বক্তারা পাবনা তথা দেশের গৌরব হালিম খান ও রোজ দম্পতির দুই সন্তান জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্পের, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা ঠাকুর অনুকূলের মন্দিরে দানবাক্স ভেঙে চুরির ঘটনায় যুবক আটক গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের হস্তক্ষেপে উদ্ধার হলো দখল হওয়া সরকারি জমি ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পাবনায় ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার আগামী আগস্টেই শুরু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন চলাচল- রেলপথমন্ত্রী
শিরোনাম:

বুধবার ক্যাম্পে ফিরছেন সাবিনারা, ফেব্রুয়ারিতে ম্যাচ অনিশ্চিত

  • প্রকাশিত : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

নভেম্বরের তৃতীয় সপ্তাহে ছুটিতে গিয়েছিলেন জাতীয় দলের নারী ফুটবলাররা। এই প্রথম সাবিনা-মারিয়াদের ছুটি ছিল অনির্দিষ্টকালের জন্য। কবে ক্যাম্পে ফিরতে হবে, ছুটির সময় তা জানানো হয়নি অক্টোবরে টানা দ্বিতীয়বার সাফ জেতা দলের সিনিয়র সদস্যদের।

কিছুদিন আগে বাফুফে সদস্য ও নারী কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেছিলেন, জানুয়ারির মাঝামাঝিতে সিনিয়র মেয়েদের ক্যাম্পে ডাকা হবে। এরই মধ্যে সাবিনাদের ক্যাম্পে যোগদান করতে বলা হয়েছে। ১৫ জানুয়ারি জাতীয় দলের যে খেলোয়াড়রা ছুটিতে ছিলেন তারা ক্যাম্পে যোগ দেবেন।

ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল বাফুফে। প্রথমে সৌদি আরবকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সৌদি খেলতে রাজি হয়েও পরে ‘না’ করে দিয়েছে। বাফুফে বিকল্প হিসেবে সিঙ্গাপুর ও মালয়েশিয়াকে ম্যাচ খেলার প্রস্তাব দেওয়া হয়েছে। দুই দেশের কেউই সবুজ সংকেত দেয়নি।

মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমরা ফেব্রুয়ারিতে ম্যাচ খেলতে চেয়েছিলাম। এখনো কোনো দল পাওয়া যায়নি। তাই মার্চের উইন্ডোকে সামনে রেখেই মেয়েরা প্রস্তুতি নেবে। ১৫ জানুয়ারি ক্যাম্পে ফিরে সাবিনার নিরবিচ্ছিন্নভাবে অনুশীলন করবে। ২৩ জুন থেকে ৫ জুলাই এশিয়ান কাপের বাছাই পর্ব আছে।

আপাতত স্থানীয় কোচদের অধীনেই মেয়েদের অনুশীলন চলবে। ইংলিশ কোচ পিটার বাটলার যোগ দেবেন ফেব্রুয়ারিতে। পিটারের অধীনেই সাবিনারা গত অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে।

টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফের নারী কমিটির চেয়ারপারসন কিরণ বলেছিলেন, তারা দক্ষিণ এশিয়ার বাইরের শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ খেলতে চান। সেই লক্ষ্যে সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ কয়েকটি দলের সঙ্গে বাফুফের চিঠি চালাচালি করছিল।

২০২৫ সালে এশিয়ান বাছাই ছাড়া সাবিনাদের মাঠে নামার জন্য প্রীতি ম্যাচের ওপরই নির্ভর করতে হবে। নতুন বছরের প্রথম উইন্ডোই হয়তো মিস করতে যাচ্ছে জাতীয় দল। ফেব্রুয়ারিতে তিন ম্যাচের উইন্ডো ছিল। দল না পাওয়ায় হয়তো ফেব্রুয়ারিতে ম্যাচ খেলা হচ্ছে না সাবিনাদের। বাফুফে এখন মার্চের উইন্ডোতে দুই ম্যাচ খেলার চেষ্টা করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group