1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দেশ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে পাবনা চেম্বারের সাথে শুভেচ্ছা বিনিময়কালে – পাবনার নবাগত জেলা প্রশাসক অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের পাশে শেকড় পাবনা ফাউন্ডেশন জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেবে রাজা মবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেড পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট শেকড় পাবনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে অভিনন্দন বার্তা সরকারের অঙ্গীকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্বোধন হলো আজ রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ গানে কবিতায় মানুষের জাগরণ: পাবনায় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু ঐতিহ্যবাহী জুবলি ট্যাংক পরিষ্কারে মাহাতাব বিশ্বাস ফাউন্ডেশন ও পিপিলিকার উদ্যোগ
শিরোনাম:

ফখরকে ফিরিয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক স্কোয়াড ঘোষণা পাকিস্তানের

  • প্রকাশিত : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের মাটিতে পর্দা উঠতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির। ঘরের মাঠে টুর্নামেন্ট হওয়ায় সবার থেকে গিয়ে থাকবে দ্য ম্যান ইন গ্রিনরা। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও তারা। তাই এবার শিরোপা ধরে রাখার মিশন পাকিস্তানের সামনে। আর এই মিশনের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি।

চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সদ্য সাদা বলের দায়িত্ব পাওয়া মোহাম্মদ রিজওয়ান। স্বাগতিকদের প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে ১৮ জনকে।

যেখানে জায়গা পেয়েছেন বহুল আলোচিত ক্রিকেটার ফখর জামান। কদিন আগেও তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনকি তাকে দলে না রাখার সম্ভাবনাই ছিল সবচেয়ে বেশি। কিন্তু ১৮ সদস্যের দলে জায়গা মিলেছে সবশেষ ২০১৭ আসরের ম্যান অব দ্য ফাইনাল হওয়া ফখর জামানের।

আরেক চমকের নাম ইমাম উল হক। ফখর জামানের মতোই বেশ লম্বা সময় ধরেই জাতীয় দলে উপেক্ষিত ছিলেন ইমাম। ফখর জামানের উপেক্ষিত থাকার কারণ ছিল বোর্ডের সমালোচনা করা। আর ইমাম উল হক বাদ পড়েছিলেন বাজে ফর্মের কারণে। কিন্তু এই দুই ক্রিকেটারকেই পিসিবি ফিরিয়ে এনেছে অভিজ্ঞতার বিবেচনায়।

চ্যাম্পিয়নস ট্রফিতে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি সুফিয়ান মুকিম, কামরান গুলাম, ইরফান খান নিয়াজির মতো নতুনদেরও রাখা হয়েছে দলে।

পেস বোলিং বিভাগটা বরাবরের মতোই শক্তিশালী পাকিস্তানের জন্য। শাহিন, নাসিম এবং হারিসের দুর্দান্ত ত্রয়ী আক্রমণের বাইরে আছেন মোহাম্মদ হাসনাইন এবং আব্বাস আফ্রিদির মতো পরিক্ষীত মুখ।

এদিকে পাকিস্তানের গণমাধ্যম সামা টিভি জানিয়েছে, এখনই ১৫ সদস্যের চূড়ান্ত দল আইসিসির কাছে প্রেরণ করেনি পিসিবি। ১৮ জনের সংক্ষিপ্ত এই দলটাই তারা জমা দিয়েছে আইসিসির কাছে। চূড়ান্ত দল ঘোষণার সময়ে ১৫ জনে নামিয়ে আনা হবে স্কোয়াড।

পাকিস্তানের প্রাথমিক দল

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, তৈয়ব তাহির, ইরফান খান নিয়াজি, সুফিয়ান মুকিম, মোহাম্মদ হাসনাইন, আবদুল্লাহ শফিক, নাসিম শাহ, উসমান খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ, কামরান গুলাম, সালমান আলি আঘা, ইমাম উল হক, ফখর জামান, হাসিব উল্লাহ, আব্বাস আফ্রিদি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group