1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আজিম উদ্দিন হাস্যউজ্জ্বল ও মানবিক মানুষ ছিলেন স্মরণসভায় বক্তারা পাবনা তথা দেশের গৌরব হালিম খান ও রোজ দম্পতির দুই সন্তান জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্পের, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা ঠাকুর অনুকূলের মন্দিরে দানবাক্স ভেঙে চুরির ঘটনায় যুবক আটক গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের হস্তক্ষেপে উদ্ধার হলো দখল হওয়া সরকারি জমি ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পাবনায় ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার আগামী আগস্টেই শুরু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন চলাচল- রেলপথমন্ত্রী
শিরোনাম:

বিএনপির সঙ্গে কোনো বিরোধ নেই: জামায়াতের নায়েবে আমির

  • প্রকাশিত : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

জামায়াত ও বিএনপি জাতির কল্যাণে একসঙ্গে কাজ করবে জানিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, বিএনপির সঙ্গে তেমন কোনো মতপার্থক্য বা বিরোধ নেই। ছোট ছোট বিষয়ে কেউ কেউ সাইডে কথা বলছেন। বিএনপির নজরুল ইসলাম খান ও জামায়াতের সেক্রেটারি জেনারেল স্পষ্ট বলেছেন বিএনপি-জামায়াতের মধ্যে কোনো বিরোধ নেই। জামায়াত এটা ফিল করে না, আমাদের কোনো বিরোধ আছে। আমরা একসঙ্গে কাজ করছি দেশের জন্য, রাজনীতির জন্য, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য।

বিএনপির সঙ্গে জামায়াতের মতবিরোধ কেন হচ্ছে– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেসের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

তিনি জানান, জামায়াত নেতাদের উপস্থিতিতে ব্রাজিল রাষ্ট্রদূতের সঙ্গে আমিরের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ আলোচনা অত্যন্ত তাৎপর্য ও সৌহার্দ্যপূর্ণ ছিল। ব্রাজিল-বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে আরও কীভাবে উন্নত করা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, ব্রাজিল অনেকগুলো পণ্য রপ্তানি করে। তার মধ্যে দুগ্ধজাত পণ্য, কটন অন্যতম। বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল ও গার্মেন্টস পণ্য কীভাবে ব্রাজিলে রপ্তানি করা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে। বাংলাদেশে ব্রাজিলের কোনো বড় ধরনের ইনভেস্ট নেই। এখানে এগ্রোভেস্ট ইন্ড্রাস্টিতে যেন ব্রাজিল ইনভেস্ট করে সে ব্যাপারে আমরা কথা বলেছি। বাংলাদেশের বর্তমান রাজনীতি ও আগামী দিনের বাংলাদেশসহ সবকিছু নিয়ে আমরা কথা বলেছি।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাসুম, রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group