1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আজিম উদ্দিন হাস্যউজ্জ্বল ও মানবিক মানুষ ছিলেন স্মরণসভায় বক্তারা পাবনা তথা দেশের গৌরব হালিম খান ও রোজ দম্পতির দুই সন্তান জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্পের, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা ঠাকুর অনুকূলের মন্দিরে দানবাক্স ভেঙে চুরির ঘটনায় যুবক আটক গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের হস্তক্ষেপে উদ্ধার হলো দখল হওয়া সরকারি জমি ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পাবনায় ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার আগামী আগস্টেই শুরু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন চলাচল- রেলপথমন্ত্রী
শিরোনাম:

সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে

  • প্রকাশিত : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রকাঠামো সংস্কারে যে জনআকাঙ্ক্ষা ছিল, সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে তার বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।আসিফ মাহমুদ বলেন, আজ চারটি সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে। কমিশনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে সব রাজনৈতিক দল ও সিভিল সোসাইটিসহ স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ও ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রব্যবস্থার প্রতিটি খাতে সংস্কার আনতে পারবো। ঐকমত্যের ভিত্তিতে সংস্কারের পর সরকার সেটি বাস্তবায়ন করবে।তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এক দফা ছিল ফ্যাসিবাদী সরকারের পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। অন্তর্বর্তীকালীন সরকারের এ সংস্কার কার্যক্রম ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপের একটি গুরুত্বপূর্ণ অংশ।উপদেষ্টা আরও বলেন, আজ ১৫ জানুয়ারি একটি গুরুত্বপূর্ণ দিন। চারটি সংস্কার কমিশন আজ তাদের প্রতিবেদন জমা দিয়েছে। কমিশনগুলো যে গুগল ডট ফর্মে মতামত চেয়েছে, সেখানে কোনো কোনো কমিশনে এক লাখেরও বেশি মানুষ মতামত দিয়েছে। সংস্কারের ব্যাপারে মানুষের আকাঙ্ক্ষা রয়েছে, এ কারণেই তারা মতামত দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group