1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আজিম উদ্দিন হাস্যউজ্জ্বল ও মানবিক মানুষ ছিলেন স্মরণসভায় বক্তারা পাবনা তথা দেশের গৌরব হালিম খান ও রোজ দম্পতির দুই সন্তান জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্পের, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা ঠাকুর অনুকূলের মন্দিরে দানবাক্স ভেঙে চুরির ঘটনায় যুবক আটক গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের হস্তক্ষেপে উদ্ধার হলো দখল হওয়া সরকারি জমি ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পাবনায় ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার আগামী আগস্টেই শুরু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন চলাচল- রেলপথমন্ত্রী
শিরোনাম:

প্রবাসী আয় পাঠানোর শীর্ষে যুক্তরাষ্ট্র

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:বছরের ডিসেম্বরে প্রবাসী আয় পাঠানোর শীর্ষ দেশ এখন মার্কিন যুক্তরাষ্ট্র (ইউএসএ)। আলোচিত এই মাসে যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে। প্রবাসী আয়ের বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

জানা যায়, গত ডিসেম্বরে দেশে প্রবাসী আয় এসেছে ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে। এরপর শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মালয়েশিয়া, যুক্তরাজ্য (ইউকে), ওমান, কুয়েত, ইতালি, কাতার ও সিঙ্গাপুর।

প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৫৬ কোটি ৫০ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ কোটি আট লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে।

এ ছাড়া আলোচিত সময়ে সৌদি আরব, মালয়েশিয়া, যুক্তরাজ্য, ওমান, কুয়েট, ইতালি, কাতার ও সিঙ্গাপুর থেকে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ২৯ কোটি ডলার, ২৫ কোটি ৮০ লাখ ডলার, ২৪ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার, ১৫ কোটি পাঁচ লাখ ৮০ হাজার, ১৩ কোটি ১৩ লাখ ৪০ হাজার ডলার, ১১ কোটি ১০ লাখ ৭০ হাজার ডলার, ১০ কোটি ১৮ লাখ ২০ হাজার ডলার  ও আট কোটি ১৪ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group