1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আজিম উদ্দিন হাস্যউজ্জ্বল ও মানবিক মানুষ ছিলেন স্মরণসভায় বক্তারা পাবনা তথা দেশের গৌরব হালিম খান ও রোজ দম্পতির দুই সন্তান জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্পের, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা ঠাকুর অনুকূলের মন্দিরে দানবাক্স ভেঙে চুরির ঘটনায় যুবক আটক গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের হস্তক্ষেপে উদ্ধার হলো দখল হওয়া সরকারি জমি ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পাবনায় ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার আগামী আগস্টেই শুরু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন চলাচল- রেলপথমন্ত্রী
শিরোনাম:

আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষকরা

  • প্রকাশিত : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : ১০ম গ্রেড বাস্তবায়নে সাত দিনের আল্টিমেটাম দিয়ে রাজধানীর শাহবাগ ছেড়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

শুক্রবার (২৪ জানুয়ারি) শিক্ষক প্রতিনিধি মনিবুল হক বসুনিয়া এই কর্মসূচি ঘোষণা দিয়েছেন।

বসুনিয়া বলেন, ‘আজ আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে ১০ গ্রেড বাস্তবায়নের দাবির স্মারকলিপি জমা দিয়েছি। বর্তমানে প্রধান উপদেষ্টা বিদেশে অবস্থান করছেন। সেজন্য আমাদের অপেক্ষা করতে বলা হয়েছে। আমরা কর্তৃপক্ষের অনুরোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দিচ্ছি। এর মধ্যে ১০ম গ্রেট বাস্তবায়নের ঘোষণা দিতে হবে। যদি এই সময়ের মধ্যে দাবি আদায় না হয় তাহলে এ পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’

তিনি বলেন, ‘আমরা আর ঢাকায় আসবো না। স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করব। তবে আমরা প্রত্যাশা করছি, এর মধ্যেই আমাদের এই দাবি বাস্তবায়ন করা হবে।’

এর আগে শুক্রবার বিকেলে শাহবাগ থানার ভেতর থেকে একটি পুলিশ ভ্যানে করে শিক্ষকদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় যান।

সেখান থেকে ফিরে এসে শিক্ষকদের প্রতিনিধি দলটি সংবাদ সম্মেলনে জানান, প্রধান উপদেষ্টার সহকারী আসার কথা থাকলেও আসেননি। পরে তাদের স্বারকলিপি গ্রহণকারীর কাছে জমা দিতে বললে তারা স্বারকলিপি জমা না দিয়ে ফিরে এসেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান করবেন তারা।

প্রতিনিধি দলে ছিলেন মো. মাহবুবুর রহমান, মো. লুৎফর রহমান, মনিবুল হক বসুনিয়া, মো. মোয়াজ্জেম হোসেন শাহীন, আব্দুল মান্নান, জুয়েল, বিজয় কর্মকার, শামীমা নাসরিন, সিরাজুল ইসলাম ও খায়রুন নাহার লিপি।

এদিন বিকেল সাড়ে ৩টার পর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন শিক্ষকরা। পরে পদযাত্রাটি শাহবাগ থানার সামনে আসলে আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে রাস্তায় বসে পড়েন তারা।

এ সময় শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তবে উপস্থিত পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেন। পরে যমুনার উদ্দেশে রওনা দেয় শিক্ষকদের একটি প্রতিনিধিদল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group