1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনা পৌরসভায় ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পাবনায় জমকালো আয়োজনে বাজাজ পালসার N160-এর নতুন ভেরিয়েন্ট উদ্বোধন সরকারি এডওয়ার্ড কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত শেকড় পাবনা ফাউন্ডেশন এর পরিচালক ফরহাদ আলমের কৃতিত্বপূর্ণ অর্জন সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সমঅধিকার প্রতিষ্ঠা করাই মানবাধিকার রক্ষা- এমপি শিমুল বিশ্বাস  সমাজে খারাপ কিছুর পরিচর্যা লাগে না ভালো কাজকে লালন করতে হয় — এমপি শিমুল বিশ্বাস সাংবাদিকদের সমালোচনা ইতিবাচক হিসেবে গ্রহণ করা উচিত –ভুমিমন্ত্রী সংগ্রাম থেকে সেবার রাজনীতি: পাবনায় তরুণ নেতা হিমেল রানা’র বিকল্প রাজনৈতিক ভাবনা। পাবনা টেলিভিশন ক্যামেরাজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি রিপন- সম্পাদক আসিফ ব্র্যাক ফিসারিজ এর উদ্যোগে পাবনায়  বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছচাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত 
শিরোনাম:

বিপিএলের অনিয়ম নিয়ে বোমা ফাটালেন ফারুক আহমেদ

  • প্রকাশিত : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ চলমান বিপিএলকে নতুনভাবে সাজানোর কথা জানিয়েছিলেন নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। কিন্তু টিকিট নিয়ে মারামারি, পেমেন্টসহ নানা  কারণে  সমালোচিত হয়েছে এবারের আসর। যা নিয়ে সাংবাদিকদের তোপের মুখে পড়তে হয়েছে বিসিবি সভাপতিকে। তবে বিপিএলে গত আসরগুলোর অনিয়ম নিয়ে বোমা ফাঁটিয়েছেন এই সাবেক ক্রিকেটার।বিপিএলের গ্রুপ পর্ব শেষ হলেও এখনও পেমেন্ট পায়নি ক্রিকেটাররা। এ ছাড়াও ক্রিকেটাররা হোটেল থেকে বের হতে দিচ্ছে না। আর বিদেশি ক্রিকেটারদের ফেরার টিকিটও করে দেয়নি রাজশাহীর মালিক। তাই শনিবার (১ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ, নাজমুল আবেদীন ফাহিম ও ফারুক আহমেদকে প্রশ্ন করা হয় কিসের ভিত্তিতে এমন একজনকে দল দেওয়া হলো।জবাবে আসিফ বলেন, আমি যখন এবার তাদের হাতে দায়িত্ব দিয়েছিলাম । তখন বলে ছিলাম ভালো দল বের করতে। তারাও চেষ্টা করেছে। কিন্তু একটা দলের জন্য আমাদের পুরো পরিশ্রম বা পরিকল্পনা মাটিতে চলে গেছে। আমরা এটা নিয়ে ব্যবস্থা নেব । তেমন কিছু দেখলে আমরা আইনি প্রক্রিয়ায় যাব।তার ডান পাশে দাঁড়িয়ে থাকা ফাহিম বলেন, আমাদের আসলে যে পরিমান তদন্ত করে দল দেওয়া উচিত ছিল, সেই পরিমান অনুসন্ধান করিনি। যে কারণে এই ভুলটা হয়েছে। আমাদের আরও যাচাই বাছাই করা উচিত ছিল। তবে ফারুক আহমেদ সহজে তার ভুল শিকার করেননি। বরং ওপেন করেছে বিগত আসরের বিভিন্ন অনিয়মের রোড ম্যাপ। তার ভাষ্য, আমরা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলাপ শুরু করেছি গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। আমার কাছে প্রথম আসছে তামিমের নেতৃত্বে এক গ্রুপ খেলোয়াড়। সেখানে ছিল মুশফিক-মিরাজ। ‘তারা প্রথম বলেছে, আপনি বাংলাদেশ টিমের অধিনায়ক থেকে প্রথম হয়েছেন বোর্ড সভাপতি। রাজশাহী যে খারাপ কাজ করেছে, এর চেয়ে করা সম্ভব না। একটা টুর্নামেন্ট শেষ দেওয়ার জন্য এটা যথেষ্ট।’তিনি বলেন, আপনাদের বুঝতে হবে ফেব্রুয়ারি মাসে এসে সেপ্টেম্বরে কি কাজ করা উচিত ছিল আর ছিল না এটা বললে হবে না। আমাদের অপশন ছিল খুব বেশি না। আমাদের কাছে মনে হয়েছে চারটা টিম ঠিক আছে। গত আসর গুলোর অনিয়ম নিয়ে ফারুক আহমেদ বলেন, গত বছরের তিনটা টিম দেড় কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি দেয়নি। তার মধ্যে প্লেয়ারদের ২৫% পেমেন্ট বাকি ছিল। বিপিএলের এই পেমেন্ট ইস্যুতে গত ১১ বছর ধরে চলে আসছে। আপনারা চাইলে আমি একটি অডিট রিপোর্ট বানিয়ে দিতে পারি। মাত্র একটা টিমের ব্যাংক ডকুমেন্ট আছে।অথচ আমরা এমন ভাবে কথা বলছি, যেন এই ইস্যুটা এবারেই প্রথম। বিপিএলে এমন না যে শুধু এই বছরে এসে এই সমস্যা গুলো হচ্ছে আর অন্য আসরগুলোতে অনেক ভালো ছিল। আমরা বসে নেই, আমরা টিকিট নিয়ে অডিট করেছে। এখনও পর্যন্ত ১০ কোটি টাকা আয় হয়েছে। ফাইনাল পর্যন্ত আরও ২ কোটি টাকা বাড়বে।চার মাসে নিজেদের আমল নামা নিয়ে বিসিবি সভাপতি বলেন, আপনাদের বুঝতে হবে আমরা কাজ করছি, এই ৪ মাসে ১২টি প্রোগ্রাম করতে হয়েছে। দক্ষিণ আফ্রিকা সিরিজ, সাকিবের একটা ইস্যু ছিল, আয়ারল্যান্ড, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, অনূধ্ব-১৯ সব মিলিয়ে আমরা বসে নেই। ‘আমি বলছি আমাদের একটু সময় দেন। আমরা ইতোমধ্যে বিপিএল আয়োজনের জন্য কয়েক আয়োজক কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছি। সামনে বছর থেকে একটা ভালো প্রসেস তৈরি হবে। সময় না দিলে সম্ভব না।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group