1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শেকড় পাবনা ফাউন্ডেশন এর পরিচালক ফরহাদ আলমের কৃতিত্বপূর্ণ অর্জন সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সমঅধিকার প্রতিষ্ঠা করাই মানবাধিকার রক্ষা- এমপি শিমুল বিশ্বাস  সমাজে খারাপ কিছুর পরিচর্যা লাগে না ভালো কাজকে লালন করতে হয় — এমপি শিমুল বিশ্বাস সাংবাদিকদের সমালোচনা ইতিবাচক হিসেবে গ্রহণ করা উচিত –ভুমিমন্ত্রী সংগ্রাম থেকে সেবার রাজনীতি: পাবনায় তরুণ নেতা হিমেল রানা’র বিকল্প রাজনৈতিক ভাবনা। পাবনা টেলিভিশন ক্যামেরাজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি রিপন- সম্পাদক আসিফ ব্র্যাক ফিসারিজ এর উদ্যোগে পাবনায়  বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছচাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত  দেশ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে পাবনা চেম্বারের সাথে শুভেচ্ছা বিনিময়কালে – পাবনার নবাগত জেলা প্রশাসক অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের পাশে শেকড় পাবনা ফাউন্ডেশন জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেবে রাজা মবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেড
শিরোনাম:

শেকড় পাবনা ফাউন্ডেশন এর পরিচালক ফরহাদ আলমের কৃতিত্বপূর্ণ অর্জন

  • প্রকাশিত : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রজনন চিকিৎসা বিজ্ঞানের মানোন্নয়নের জন্য কাজ করা পেশাদার ও স্বীকৃত সংস্থা ASPIRE (Asia Pacific Initiative on Reproduction) এর অধীনে প্রথমবারের মতো অনুষ্ঠিত ২০২৫ সালের ‘ASPIRE এমব্রায়োলজি সার্টিফিকেশন পরীক্ষা’য় দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের ৪২ জন পরীক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। যার মধ্যে রয়েছেন শেকড় পাবনা ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য ফরহাদ আলম।
বাংলাদেশ থেকে বেশ কয়েকজন এই পরীক্ষায় অংশগ্রহণ করলেও একমাত্র ফরহাদ আলম এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অনন্য কৃতিত্ব অর্জন করেন। শনিবার (০৯ মে) চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত ASPIRE এর বার্ষিক কনফারেন্সে উত্তীর্ণদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেওয়া হয়।

ফরহাদ আলমের এই কৃতিত্বপূর্ণ ও অনন্য অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন শেকড় পাবনা ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তফা ও সেক্রেটারি মোঃ মোস্তাফিজুর রহমান খান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন “ফরহাদ আলম শুধু আমাদের সহকর্মীই নন,তিনি শেকড় পাবনা ফাউন্ডেশন এর গুরুত্বপূর্ণ একজন পরিচালক। তিনি দেশের প্রজনন স্বাস্থ্যসেবা খাতে স্বনামধন্য প্রতিষ্ঠান ইনফার্টিলিটি কেয়ার এন্ড রিসার্চ সেন্টার (ICRC)-এ গত ১৬(ষোল) বছর ধরে কর্মরত রয়েছেন এবং বর্তমানে একই প্রতিষ্ঠানে সিনিয়র এমব্রায়োলজিস্ট ও সায়েন্টিফিক ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। ফরহাদ আলমের এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো বাংলাদেশের অর্জন। তার কৃতিত্বের জন্য পাবনাবাসীও গর্বিত। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ফরহাদ আলমকে আমরা অভিনন্দন জানাই। সেই সাথে আমরা প্রত্যাশা করি, তার মেধা ও কাজের মাধ্যমে সম্প্রসারিত হবে বাংলাদেশের প্রজনন চিকিৎসাবিজ্ঞান চর্চার ক্ষেত্র।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group