1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জনস্বার্থে বদলি নাকি প্রশাসনিক নিপীড়ন, ৫৩০ দিনে ৭ বার বদলি পাবনার কৃতিসন্তান, বিশ্বখ্যাত ‘লিভিং ঈগল’ বৈমানিক সাইফুল আজমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিক আজ পাবনার ফরিদপুর ওপেন হাউজ ডে অনুষ্ঠিত পাবনা পুলিশ লাইনস স্কুলে ক্লাস চলাকালে মাথায় খুলে পড়ল ফ্যান, আহত শিক্ষার্থী ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ হাঁসের বাচ্চা বিতরণ ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দেশের ৫০০ উপজেলা হলো লক্ষ্মীপুর জেলায় ‘চন্দ্রগঞ্জ’ ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসর হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে আলোচনায় পাবনার অনিক অভিনয় শিল্পী খুঁজছে দীপ্ত টেলিভিশন যেভাবে করবেন রেজিষ্ট্রেশন
শিরোনাম:

সাংবাদিকদের সমালোচনা ইতিবাচক হিসেবে গ্রহণ করা উচিত –ভুমিমন্ত্রী

  • প্রকাশিত : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে
বার্তা সংস্থা (পিপ) ভুমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, সংবাদপত্র ও সাংবাদিকদের সমালোচনা প্রতিটি মানুষের ইতিবাচক হিসেবে গ্রহণ করা উচিত। তিনি বলেন, আমরা সব সময় আমরা সঠিক পথে নাও চলতে পারি সে ক্ষেত্রে সাংবাদিক যদি কোন সংবাদপত্রে লেখেন সকল মানুষের উচিত তাকে ভালভাবে গ্রহণ করা। তিনি বলেন, ঐতিহ্যবাহী এবং ৬৫ বছর বয়সী পাবনা প্রেসক্লাবের জন্য জায়গার বক্যবস্থা করা হবে।
পাবনা প্রেসক্লাবের ৬৫ বর্ষপূর্তি উপলক্ষে তিনদিনের বর্ণাঢ্য আয়োজনের দ্বিতীয়দিন শনিবার রাতে জেলা শিল্পকলা একাডেমিতে প্রীতি সম্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় ভূমি মন্ত্রী বলেন, পাবনা শুধু বাংলাদেশ নয়, সারা উপমহাদেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী জেলা। এ জেলায় অনেক গুণী মানুষের জন্ম। যাদের নিয়ে আমরা গর্বিত। জেলার সাংবাদিকরাও তাদের মধ্যে অগ্রগণ্য। পাবনা আমাদের শিখিয়েছে অধিকার আদায়ের, সংগ্রাম করার। পাবনা হলো রাজশাহীর একই বৃত্তে যেন দুটি পাতা।
মিজানুর রহমান মিনু বলেন, প্রতিদিন দেশকে নিয়ে ইতিবাচক পরিবর্তনে কাজ করছেন প্রধানমন্ত্রী। আমরা সততা নিষ্ঠা দেশপ্রেম নিয়ে এগিয়ে যাচ্ছি। আগামীতে যুদ্ধ হবে ডিজেল বা অকতটেন নিয়ে নয় বরং নিরাপদ মিষ্টি পানি নিয়ে যুদ্ধ হবে।
এন্ট্রি ফারাক্কা হিসেবে পদ্মা যমুনার মিলনস্থল ব্যারেজকে গুরুত্ব দেয়া হচ্ছে। তখন বদলে যাবে পাবনার ভাগ্য।
এর আগে জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর পাবনা প্রেসক্লাবের প্রয়াত সদস্য ও শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।
উদ্বোধক হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সম্মানিত জীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। প্রধান বক্তা ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তব্য দেন, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফরজানা শারমিন পুতুল, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান,পুলিশ সুপার আনোয়ার জাহিদ, বিশিষ্ট কবি ও ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, প্রফেসর শিবজিত নাগ, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, ক্লাবের সিনিয়র সহ সভাপতি ছিফাত রহমান সনম, সহ সভাপতি এস এম আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা, এস এ আসাদ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন ও সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল।
শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করে মুগ্ধ করেন ক্লোজআপ ওয়ান তারকা মুহিন, লিজা, মুক্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group