1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনা পৌরসভায় ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পাবনায় জমকালো আয়োজনে বাজাজ পালসার N160-এর নতুন ভেরিয়েন্ট উদ্বোধন সরকারি এডওয়ার্ড কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত শেকড় পাবনা ফাউন্ডেশন এর পরিচালক ফরহাদ আলমের কৃতিত্বপূর্ণ অর্জন সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সমঅধিকার প্রতিষ্ঠা করাই মানবাধিকার রক্ষা- এমপি শিমুল বিশ্বাস  সমাজে খারাপ কিছুর পরিচর্যা লাগে না ভালো কাজকে লালন করতে হয় — এমপি শিমুল বিশ্বাস সাংবাদিকদের সমালোচনা ইতিবাচক হিসেবে গ্রহণ করা উচিত –ভুমিমন্ত্রী সংগ্রাম থেকে সেবার রাজনীতি: পাবনায় তরুণ নেতা হিমেল রানা’র বিকল্প রাজনৈতিক ভাবনা। পাবনা টেলিভিশন ক্যামেরাজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি রিপন- সম্পাদক আসিফ ব্র্যাক ফিসারিজ এর উদ্যোগে পাবনায়  বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছচাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত 
শিরোনাম:

দাম বাড়ল এলপিজির

  • প্রকাশিত : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

 বিশেষ প্রতিনিধিঃ ভোক্তা পর্যায়ে বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। আজ রোববার (২ ফেব্রুয়ারি) নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন এই দাম রোববার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।নতুন দাম অনুযায়ী, সাড়ে ৫ কেজির সিলিন্ডারের দাম ৮ টাকা বেড়ে ৬৭৭ টাকা হয়েছে। ১২ কেজির সিলিন্ডার ১৯ টাকা বাড়িয়ে এক হাজার ৪৭৮ টাকা করা হয়েছে। এ ছাড়া সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ২০ টাকা বাড়িয়ে এক হাজার ৫৪০ টাকা এবং ১৫ কেজির দাম ২৩ টাকা বাড়িয়ে এক হাজার ৮৪৭ টাকা করা হয়েছে।অন্যদিকে অটোগ্যাস লিটারে ৯৮ পয়সা বাড়িয়ে ৬৭.৭৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।আন্তর্জাতিক পর্যায়ে গ্যাসের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি ডলারের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে এলপিজি গ্যাসের দাম। আমদানি পর্যায়ে টনপ্রতি গড়ে ১০ ডলার দাম বেড়েছে গ্যাসের। অন্যদিকে ১ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ১ টাকা করে বাড়িয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।জানুয়ারি মাসে দুই দফায় এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়। প্রথমে ২ জানুয়ারি এবং পরে ভ্যাট বৃদ্ধি পাওয়ায় আবার দাম বাড়িয়ে ১ হাজার ৪৫৯ টাকা নির্ধারণ করা হয়। জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম কমলেও ডলারের দাম বেড়ে যাওয়ায় প্রথমে দাম অপরিবর্তিত রেখেছিল বিইআরসি। ডিসেম্বরের তুলনায় প্রোপেন ও বিউটেন টনপ্রতি গড়ে দাম কমেছিল ১৩.৩৩ ডলার। সে হিসেবে দাম কমে আসার কথা ছিল।আমদানি নির্ভর এলপিজিতে ২০২১ সালের ১২ এপ্রিলে প্রথম দর ঘোষণা হয়। ওই আদেশে বলা হয়- সৌদির দর উঠা-নামা করলে ভিত্তিমূল্য উঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। ঘোষণার পর থেকে প্রতিমাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি। তবে অভিযোগ রয়েছে কখনই বিইআরসি নির্ধারিত দামে বাজারে এলপি গ্যাস পাওয়া যায় না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group