1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আজিম উদ্দিন হাস্যউজ্জ্বল ও মানবিক মানুষ ছিলেন স্মরণসভায় বক্তারা পাবনা তথা দেশের গৌরব হালিম খান ও রোজ দম্পতির দুই সন্তান জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্পের, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা ঠাকুর অনুকূলের মন্দিরে দানবাক্স ভেঙে চুরির ঘটনায় যুবক আটক গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের হস্তক্ষেপে উদ্ধার হলো দখল হওয়া সরকারি জমি ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পাবনায় ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার আগামী আগস্টেই শুরু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন চলাচল- রেলপথমন্ত্রী
শিরোনাম:

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবে না: ডি ভিলিয়ার্স

  • প্রকাশিত : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

টাইমস ডেস্কঃচ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হতেই মাঠে নামতে চায় টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সে লক্ষ্যে দুবাইতে অনুশীলনে ঘাম ঝড়িয়ে নিচ্ছেন শেষ সময়ের প্রস্তুতি। কিন্তু প্রশ্ন হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতদূর যেতে পারবে টাইগার শিবির?যেখানে শান্তর স্বপ্ন একটি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা সেখানে ভিন্ন কথা বলছেন, দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটকিপার ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। তার মতে ট্রফি দূরে সেমিফাইনালেই নাকি যেতে পারবে না বাংলাদেশ। নিজের ইউটিউব চ্যানেলে ‘কে ফেভারিট’ শিরোনামে আসন্ন এই টুর্নামেন্টে দলগুলোর ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় একথা বলেন ডি ভিলিয়ার্স।ডি ভিলিয়ার্স বলেন, বাংলাদেশ ভালো দল, তবে আমি মনে করি না তারা সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবে। আমার কথায় হয়তো বাংলাদেশি সমর্থকরা কষ্ট পেতে পারেন, কিন্তু এটাই বাস্তবতা। তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হলেও চ্যাম্পিয়নস ট্রফি জেতার মতো শক্তিশালী নয়।তবে বাংলাদেশকে একেবারেই হিসেবের বাইরে রাখেননি সাবেক এই প্রোটিয়া। তার মতে বড় কোনো দলকে হারিয়ে টুর্নামেন্টে অঘটন ঘটানোর সামর্থ্য আছে বাংলাদেশের।মিস্টার থ্রি-সিক্সটি ডিগ্রি বলেন, নাজমুল শান্ত দারুণ ধারাবাহিক ব্যাটার এবং সামনে থেকে নেতৃত্ব দেয়ার সামর্থ্য রাখে। দলে মুশফিক, মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞরাও আছে। সেই সাথে তাসকিন চমৎকার পেসার, আর অলরাউন্ডার হিসেবে মিরাজও পারফেক্ট। তাদের পক্ষে বড় কোনো দলকে হারানো সম্ভব।এদিকে, বাংলাদেশের পাশাপাশি আফগানিস্তানকেও জায়ান্ট কিলার ভাবছেন ডি ভিলিয়ার্স। মিস্টার ৩৬০ ডিগ্রির মতে এই দুই দলের মধ্যে যেকোনো একটি যদি সেমির মঞ্চে যায় তবে তা ক্রিকেটের জন্যই ভালো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group