1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আজিম উদ্দিন হাস্যউজ্জ্বল ও মানবিক মানুষ ছিলেন স্মরণসভায় বক্তারা পাবনা তথা দেশের গৌরব হালিম খান ও রোজ দম্পতির দুই সন্তান জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্পের, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা ঠাকুর অনুকূলের মন্দিরে দানবাক্স ভেঙে চুরির ঘটনায় যুবক আটক গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের হস্তক্ষেপে উদ্ধার হলো দখল হওয়া সরকারি জমি ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পাবনায় ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার আগামী আগস্টেই শুরু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন চলাচল- রেলপথমন্ত্রী
শিরোনাম:

দেড় বছর পর নেইমারের গোল

  • প্রকাশিত : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃসবশেষ ২০২৩ সালের ৩ অক্টোবর পেশাদার ফুটবলে গোলের দেখা পেয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। এরপর কেটে গেছে প্রায় দেড় বছর। চোটের কারণে সেভাবে মাঠেই নামা হয়নি নেইমারের। যার ফলে লম্বা সময় ধরে ছিলেন গোলবঞ্চিত। শৈশবের ক্লাব সান্তোসে ফিরে গোলের সেই আক্ষেপ মিটিয়েছেন নেইমার।আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সাও পাওলো রাজ্য চ্যাম্পিয়নশিপের ম্যাচে অ্যাগুয়া সান্তার বিপক্ষে গোলের দেখা পান নেইমার। ব্রাজিলিয়ান এই তারকার গোলের সুবাদে ৩-১ ব্যবধানে জয় তুলে নেয় সান্তোস। ম্যাচের ১৪ মিনিটে পেনাল্টি পায় সান্তোস। সুযোগ হাতছাড়া করেননি নেইমার। গোল করে উল্লাসে মাতেন। ক্লাবের হয়ে এটি তার ১৩৯তম গোল।এদিন অবশ্য ছন্দেই ছিলেন ব্রাজিলিয়ান তারকা। ম্যাচের ৭০তম মিনিটে সান্তোসের তৃতীয় গোলে অ্যাসিস্ট করেন নেইমার। যদিও পুরো ম্যাচে খেলা হয়নি তার। চোটের কথা মাথায় রেখে ম্যাচের ৮৫তম মিনিটে তাকে তুলে নেয় সান্তোস কোচ। এক গোল ও এক অ্যাসিস্টে সান্তোসের এই জয়ে ম্যাচসেরাও হয়েছেন নেইমার।এর আগে, সান্তোসের হয়ে প্রথম দফায় নেইমার খেলেছিলেন ২০০৯-২০১৩ সাল পর্যন্ত। সে সময় ২২৫ ম্যাচে তিনি করেছিলেন ১৩৮ গোল। সৌদি লিগে এক বছরেরও বেশি সময় ধরে মাত্র সাত ম্যাচ খেলতে পেরেছিলেন নেইমার। চোটের ধাক্কায় তার পারফরম্যান্সও ক্ষতিগ্রস্ত হয়। দ্রুতই চেনা ছন্দে ফিরবেন এই তারকা, সেই প্রত্যাশায় সমর্থকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group