1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আজিম উদ্দিন হাস্যউজ্জ্বল ও মানবিক মানুষ ছিলেন স্মরণসভায় বক্তারা পাবনা তথা দেশের গৌরব হালিম খান ও রোজ দম্পতির দুই সন্তান জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্পের, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা ঠাকুর অনুকূলের মন্দিরে দানবাক্স ভেঙে চুরির ঘটনায় যুবক আটক গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের হস্তক্ষেপে উদ্ধার হলো দখল হওয়া সরকারি জমি ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পাবনায় ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার আগামী আগস্টেই শুরু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন চলাচল- রেলপথমন্ত্রী
শিরোনাম:

টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির অভিযোগ, চালকসহ আটক ৩

  • প্রকাশিত : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ টাঙ্গাইলে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসে ডাকাতি ও দুইজন নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানায় যাত্রীরা।

এদিকে যাত্রীদের অভিযোগের ভিত্তিতে বাসটির চালক বাবলু, সুপারভাইজার মাহাবুব আলম ও সহকারী সুমন ইসলামকে আটক করেছে নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশ।

যাত্রীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সোমবার ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়েলস পরিবহনের একটি বাস গাবতলি থেকে ছেড়ে আসে। পথিমধ্যে চন্দ্রা এলাকায় বাসটিতে আরও কয়েকজন যাত্রী উঠে। পরে বাসটি টাঙ্গাইল জেলায় আসলে নতুন উঠা যাত্রীসহ আরও কয়েকজন বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এ সময় ডাকাতরা লুটপাট ও দুই নারী যাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ উঠে। পরে তারা মির্জাপুর এলাকায় নেমে যায়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে বাসটি বড়াইগ্রাম এলাকায় আসলে যাত্রীরা বাসটি আটকে থানায় খবর দেয়। যাত্রীরা অভিযোগ, বাসের চালক, সুপারভাইজার ও হেলপারের সহায়তায়য় ডাকাতির ঘটনা ঘটেছে। পরে তাদেরকে আটক করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থল মির্জাপুর থানায় হওয়ায় সেখানে ভুক্তভোগী যাত্রীদের লিখিত অভিযোগ দিতে পরামর্শ দেয়া হয়েছে। যাত্রীরা লিখিত অভিযোগ করলে আটকৃতদের মির্জাপুর থানায় হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group