1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আজিম উদ্দিন হাস্যউজ্জ্বল ও মানবিক মানুষ ছিলেন স্মরণসভায় বক্তারা পাবনা তথা দেশের গৌরব হালিম খান ও রোজ দম্পতির দুই সন্তান জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্পের, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা ঠাকুর অনুকূলের মন্দিরে দানবাক্স ভেঙে চুরির ঘটনায় যুবক আটক গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের হস্তক্ষেপে উদ্ধার হলো দখল হওয়া সরকারি জমি ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পাবনায় ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার আগামী আগস্টেই শুরু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন চলাচল- রেলপথমন্ত্রী
শিরোনাম:

৫৯ ফিলিস্তিনি বন্দির মৃত্যু ইসরায়েলি কারাগারে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ ইসরায়েলি কারাগারে কমপক্ষে ৫৯ ফিলিস্তিনি বন্দির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বন্দিদের অধিকার বিষয়ক একটি সংগঠনের বরাত দিয়ে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়, সংগঠনটি জানিয়েছে যে ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি কারাগারে ৫৯ জন ফিলিস্তিনি বন্দি মারা গেছেন। নিহতদের মধ্যে গাজা উপত্যকার ৩৮ জন বন্দি রয়েছেন।তবে ইসরায়েল কারাগারে নিহত এসব বন্দিদের মৃত্যুর তথ্য গোপন করেছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। বন্দিদের পরিবারের সদস্যরাও বছরের পর বছর স্বজনদের কোনো খোঁজ পান না। বিভিন্ন সূত্রে এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানায় সংগঠনটি।নিহত বন্দিদের মধ্যে একজন মুসাব হানিয়া। ২০২৪ সালের ৩ মার্চ, খান ইউনিস শহর থেকে ৩৫ বছর বয়সী হানিয়াকে ইসরায়েলি সামরিক বাহিনী গ্রেফতার করে। তার পরিবারের মতে, আটকের আগে হানিয়া সুস্থ ছিলেন। তবে জীবিত ফিরে আসতে পারেননি তিনি।ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে, ১৯৬৭ সালে তেল আবিব পশ্চিম তীর এবং গাজা দখলের পর থেকে ইসরায়েলি কারাগারে কমপক্ষে ২৯৬ জন ফিলিস্তিনি বন্দি মারা গেছেন। কমপক্ষে ১০ হাজার ফিলিস্তিনি এখনও ইসরায়েলি কারাগারে বন্দি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group