1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় জমকালো আয়োজনে বাজাজ পালসার N160-এর নতুন ভেরিয়েন্ট উদ্বোধন সরকারি এডওয়ার্ড কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত শেকড় পাবনা ফাউন্ডেশন এর পরিচালক ফরহাদ আলমের কৃতিত্বপূর্ণ অর্জন সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সমঅধিকার প্রতিষ্ঠা করাই মানবাধিকার রক্ষা- এমপি শিমুল বিশ্বাস  সমাজে খারাপ কিছুর পরিচর্যা লাগে না ভালো কাজকে লালন করতে হয় — এমপি শিমুল বিশ্বাস সাংবাদিকদের সমালোচনা ইতিবাচক হিসেবে গ্রহণ করা উচিত –ভুমিমন্ত্রী সংগ্রাম থেকে সেবার রাজনীতি: পাবনায় তরুণ নেতা হিমেল রানা’র বিকল্প রাজনৈতিক ভাবনা। পাবনা টেলিভিশন ক্যামেরাজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি রিপন- সম্পাদক আসিফ ব্র্যাক ফিসারিজ এর উদ্যোগে পাবনায়  বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছচাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত  দেশ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে পাবনা চেম্বারের সাথে শুভেচ্ছা বিনিময়কালে – পাবনার নবাগত জেলা প্রশাসক
শিরোনাম:

ইউক্রেনকে আর্থিক-সামরিক সহায়তা বন্ধে ঘোষণা দিয়েছে স্লোভাকিয়া

  • প্রকাশিত : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ ইউক্রেনকে আর কোনো আর্থিক বা সামরিক সহায়তা প্রদান করবে না বলে জানিয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। এছাড়াও যদি অন্য কোনো দেশ ইউক্রেনকে সহায়তা করতে চায়, তাহলে স্লোভাকিয়া তাদের সেই সিদ্ধান্তকে সম্মান জানাবে। রোববার (২ মার্চ) এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফিকো পোস্ট করে লিখেছেন, তার সরকার ইউক্রেনকে এমন কোনো সহায়তা দেবে না, যা দেশটিকে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম করবে।স্লোভাকিয়া ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত ‘শক্তির মাধ্যমে শান্তি’ নীতির প্রতি সংশয় প্রকাশ করছে। তার মতে, ইউক্রেন কখনোই এত শক্তিশালী হবে না যে, দেশটি নিজের সামরিক সক্ষমতার ওপর ভিত্তি করে কোনো শান্তি আলোচনা করতে পারবে।ফিকো মনে করেন, ইউক্রেনের সামরিক শক্তির মাধ্যমে যুদ্ধের সমাপ্তি নিশ্চিত করা সম্ভব নয়। ফিকো তার দেশের পক্ষে আরও একটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছেন, যেখানে তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনের সিদ্ধান্তে স্পষ্টভাবে উল্লেখ করা উচিত যে, ইউক্রেনের মাধ্যমে স্লোভাকিয়া ও পশ্চিম ইউরোপে গ্যাস পরিবহনের পথ পুনরায় চালু করতে হবে।তিনি লিখেন, ‘ইউক্রেনের মাধ্যমে রুশ গ্যাস সরবরাহ পুনরুদ্ধার না করা হলে ইউরোপের প্রতিযোগিতামূলক সক্ষমতা নিশ্চিত করা অসম্ভব।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group