1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আজিম উদ্দিন হাস্যউজ্জ্বল ও মানবিক মানুষ ছিলেন স্মরণসভায় বক্তারা পাবনা তথা দেশের গৌরব হালিম খান ও রোজ দম্পতির দুই সন্তান জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্পের, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা ঠাকুর অনুকূলের মন্দিরে দানবাক্স ভেঙে চুরির ঘটনায় যুবক আটক গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের হস্তক্ষেপে উদ্ধার হলো দখল হওয়া সরকারি জমি ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পাবনায় ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার আগামী আগস্টেই শুরু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন চলাচল- রেলপথমন্ত্রী
শিরোনাম:

নির্বাচনের জন্য দোয়া চেয়ে শাজাহান খান বললেন, জেলে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি

  • প্রকাশিত : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারার জন্য দোয়া চেয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। কারাজীবন থেকে মুক্তি পেয়ে দেশে শান্তি-শৃঙ্খলা কীভাবে ফিরিয়ে আনা যায় সেজন্যও তিনি দোয়া চেয়েছেন।জুলাই আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলায় আজ বুধবার (৫ মার্চ) সকালে গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানির আগে আদালতে তোলার আগে দোয়া চান শেখ হাসিনা সরকারের সাবেক এই প্রভাবশালী মন্ত্রী।আজ সকাল ১০টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় আনিসুল হক, শাজাহান খান, কামাল মজুমদার, আতিকুল ইসলাম, সোলায়মান সেলিমসহ অন্য আসামিদের।এ সময় শাজাহান খানের কাছে এক সাংবাদিক জানতে চান, তিনি কেমন আছেন? জবাবে আওয়ামী লীগের এ নেতা বলেন, আছি তোমাদের দোয়ায়। দোয়া করবা আমার জন্য।তখন ওই সাংবাদিক বলেন, কী দোয়া করবো? উত্তরে শাজাহান খান বলেন, দোয়া করবা যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশে শান্তি-শৃঙ্খলা কীভাবে ফিরিয়ে আনা এবং আগামী নির্বাচনে কীভাবে অংশগ্রহণ করতে পারি… এ সমস্ত বিষয়ে দোয়া করবা।তখন ওই সাংবাদিক আবার বলেন, সবাই বলছে আপনারা দেশের বারোটা বাজিয়েছেন। তখন শাজাহান খান বলেন, আমরা বারোটা বাজিয়েছি না কারা বারোটা বাজিয়েছে এটা সামনে প্রমাণিত হবে।পরে তাদেরকে আদালত থেকে নামিয়ে সিএমএম আদালতের হাজতখানার উদ্দেশ্যে নেয়া হয়। তখন আরেক সাংবাদিক শাজাহান খানকে জিজ্ঞাসা করেন, কারাগারে কেমন আছেন? উত্তরে তিনি বলেন, খুব ভালো আছি। কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group