
নিজস্ব প্রতিনিধিঃ
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ ” এই শ্লোগান কে সামনে রেখে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে পাবনায় ১৫দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ অনুষ্ঠিত। ১৫ই জুলাই সকাল নয়টায় পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত মেলা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম। তিনি বলেন দেশের পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে বৃক্ষরোপনের বিকল্প নেই। বৃক্ষই আমাদের ওরম বন্ধু যা নিঃস্বার্থ ভাবে আমাদের ফল, ফুল, ছায়া দিয়ে থাকে। আমাদের জিবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অক্সিজেন যার জন্য আমরা বেঁচে থাকি তার পুরোটাই আসে বৃক্ষ থেকে।
তাই আসুন আমরা সরকারের পাশাপাশি নিজেদের সাধ্য অনুযায়ী বৃক্ষরোপন করি। এখন বর্ষাকাল বৃক্ষ রোপনের সবচেয়ে উপযোগী সময়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন বিভাগ পাবনা এর কাজী তারিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম, পাবনা সিভিল সার্জন মোঃ আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা এর উপ-পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, প্রবীন সাংবাদিক আব্দুল হামিদ খানসহ পাবনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মেলায় ছোটবড় ৩০টি নার্সারি অংশগ্রহণ করেছে। এখানে বিভিন্ন প্রকার ফলজ,বনজ, ফুল ও ঔষধি গাছ এর বিপুল সমারোহ, মেলাটি চলবে আমামী ৩০ জুলাই পর্যন্ত বলে জানিয়েছেন আয়োজকবৃন্দ।
Leave a Reply