1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
খয়েরসূতি উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন এ্যাড. এসকে সাগর ক্রাশ কর্মসূচির মাধ্যমে পরিচ্ছন্ন কার্যক্রম চালাচ্ছে পাবনা পৌরসভা  পাবনায় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা- ২০২৬ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ৭ শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, সরকারি কোষাগারে ১ কোটি ১৭ লাখ টাকা ফেরতের সুপারিশ পাবনার ঈশ্বরদীতে ডিবি পুলিশের অভিযান গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জাতীয়তাবাদী ক্রীড়াদল পাবনা জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার পাবনায় বসতবাড়িতে হামলা: অন্তঃসত্ত্বা নারীসহ যুবককে কুপিয়ে জখম, স্বর্ণালংকার লুটের অভিযোগ
শিরোনাম:

ক্রাশ কর্মসূচির মাধ্যমে পরিচ্ছন্ন কার্যক্রম চালাচ্ছে পাবনা পৌরসভা 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;

বিশেষ প্রতিনিধিঃ

নানা সংকটের মাঝেই পৌরবাসীকে স্বস্তি দিতে নানা পদক্ষেপ গ্রহণ করছেন পাবনা পৌরসভা, করছেন ক্রাশ কর্মসূচির মাধ্যমে দ্রুত ময়লা আবর্জনা সরিয়ে ফেলার কার্যক্রম।  যার ফলে দীর্ঘদিন জমে থাকা ময়লার ভাগাড়ে রুপ নেওয়া স্থান মুহুর্তেই পরিষ্কার যায়গায় রুপ পাচ্ছে। তাছাড়া ড্রেনেজ ব্যবস্থা উন্নতি করতে নিয়েছেন নানা পদক্ষেপ।  জনবল সংকট কে মাথায় নিয়েই দিনরাত কাজ করছেন পৌর কর্তৃপক্ষ।  যার পৌরবাসী একটু হলেও আগের চেয়ে স্বস্তি পেয়েছে।
পৌর কর্তৃপক্ষ বলেন পৌরবাসীর নানা অভিযোগ থাকলেও আমাদের আসলে অনেক সময় কিছু করা সম্ভব হয়ে ওঠেনা যার প্রধান কারণ আমাদের লোকবলের অভাব। সেইসাথে মানুষের সচেতনতার ও অনেকটা ঘার্তি রয়েছে। আমাদের চেষ্টা পৌরবাসীর সচেতনতা এক হলে তবেই এ থেকে মুক্তি সম্ভব। আমরা প্রাণপণে চেষ্টা করছি পৌরবাসীকে সঠিক সেবা প্রদান করতে।
পাবনা পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হাকিম বলেন এর আগে পাবনা পৌরসভায় শুধু আমার এলাকায় না সব এলাকার ড্রেনেজ ব্যবস্থা ময়লার দুর্গন্ধযুক্ত ছিলো আমাদের বসবাস করতে কষ্ট হতো কিন্তু বেশ কয়েকদিন দেখছি পৌরসভা ভীষণ তৎপর এটা অবশ্যই প্রশংসার দাবী রাখে।  তবে আরো তৎপর হতে হবে আমরা যেন সুস্থভাবে বসবাস করতে পারি।
পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী লামিয়া মুনতাহা বলেন আমি প্রতিদিন চারতলার ওই পথ দিয়ে হেটে স্কুলে আসি আসার পথে ময়লার গন্ধে দম বন্ধ হয়ে যায় সবসময় চিন্তা করতাম কবে দূর হবে এসব সমস্যা।  কিন্তু এখন অনেকটাই কম। প্রতিদিনের ময়লা প্রতিদিন অপসারণ হচ্ছে দেখে খুশি হয়েছি। এটার যেন ধারাবাহিকতা থাকে এটাই প্রত্যাশা করি।
১নং ওয়ার্ডের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা শফিউল আলম বলেন ড্রেনেজ ব্যবস্থা খারাপ তো আছেই তারপর দীর্ঘদিন পরিষ্কার না করায় একটু বৃষ্টি হলেই নোংরা পানি বাড়ির আঙিনায় চলে আসতো আমাদের চলাফেরা করতে কষ্ট হতো, এসব পানিতে জীবানুর সাথে অনেকরকম পোকামাকড় বাসায় প্রবেশ করতো।  কিন্তু এখন দেখি পৌরসভা অনেকটা দায়িত্বশীল পরিচয় দিচ্ছে। আসলে আমি একজন নাগরিক নাগরিক হিসেবে বলবো সেবার মান উন্নত করাই হোক পৌরসভার ব্রত।
এ  বিষয়ে পাবনা পৌরসভার নবনিযুক্ত প্রশাসক মোঃ খায়রুল ইসলাম বলেন দীর্ঘদিন সংস্কারের অভাবে নানা সমস্যা তৈরী হয়েছে সেইসাথে নাগরিক সেবাও ব্যহত হচ্ছে, এতদিনের সমস্যা তো একদিনে সমাধান করা সম্ভব নয় তবে পৌরবাসী সহযোগিতা করলে যেমন ড্রেনে কোন কিছু না ফেলা যত্রতত্র আবর্জনা না ফেললে আমাদের এই ভোগান্তি অনেকটাই লাঘব হবে বলে মনে করি। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পরিবর্তন সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group