1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, প্রেমিক লাপাত্তা পাবনায় চাঁন্দাই ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজন সম্মাননা প্রদান দেশব্যাপী নারী শিশু ধর্ষণ ও বলাৎকার হত্যার প্রতিবাদে পাবনায় মানববন্ধন পাবনায় পাঠশালা সাংস্কৃতিক সংঘের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ ভাঙ্গুড়ায় রামিসাসহ শিশু ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ভাঙ্গুড়ায় পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগে প্রশাসনের নীরবতা নিয়ে ক্ষোভ পাবনায় ২০ লাখ টাকা চাঁদার দাবীতে নির্মান কাজে বাঁধা গ্রেফতার ৩ ভাঙ্গুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, বিয়ে করতে অস্বীকৃতি পাবনা প্রেসক্লাবের সদস্য আ জ ম আব্দুল আওয়াল খান এর স্মরণসভা ও দোয়া মাহফিল  দুধ উৎপাদনে পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায়
শিরোনাম:

ভাঙ্গুড়ায় সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান গ্রেপ্তার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি’র দলীয় কার্যালয় ভাঙচুরের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার ১৪ অক্টোবর বিকেলে উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আব্দুল হান্নান উপজেলার দিলপাশার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল হান্নানের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়া দীর্ঘদিন পরিষদে অনুপস্থিত থাকার পরিপ্রেক্ষিতে গত ২৩ সেপ্টেম্বর তাকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেন পাবনার জেলা প্রশাসক।

একই প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহারকে পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেয়া হয়।

থানা-পুলিশ জানায়, গত ৫ই সেপ্টেম্বর রাতে উপজেলার খানমরিচ ইউনিয়নের মাদারবাড়ীয়ায় ওয়ার্ড বিএনপি’র কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে স্থানীয় আওয়ামী লীগের লোকজন। এ সময় তাদের হামলায় সেখানে থাকা তিনজন বিএনপি নেতাকর্মী মারাত্মক আহত হন। এ ঘটনায় বিএনপি নেতা জুলফিকার আলী বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি মামলা রুজু করেন।

ওসি শফিকুল ইসলাম জানান, বিএনপি’র দলীয় কার্যালয় ভাংচুরের মামলায় আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়। বিকেলেই  আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group