1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির পাবনা জেলা গোয়েন্দা অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার পাবনা জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫৪ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর পাবনায় দুদকের পৃথক দুটি  মামলায় ফুড কন্ট্রোলার অফিসের সহকারী খাদ্য পরিদর্শকের পাঁচ বছর করে কারাদণ্ড ঈশ্বরদীতে চাঁদাবাজি ও ডাকাতির ঘটনায় মামলা পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে ইয়াবা ও  অস্ত্রসহ গ্রেফতার ২
শিরোনাম:

ভাঙ্গুড়ায় পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগে প্রশাসনের নীরবতা নিয়ে ক্ষোভ

  • প্রকাশিত : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের ময়দানদিঘি দুধ বাড়িয়া গ্রামে আনুমানিক ৮-১০ বিঘা আয়তনের একটি পুকুর খনন করে ভেকু দিয়ে মাটি কেটে বিভিন্ন বাড়িতে অবাধে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট প্রশাসনের চোখের সামনেই এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।

অভিযোগে জানা যায়, মাটি কাটার মূল হোতা হিসেবে খানমরিচ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ হাশেম আলী (পিতা: মোঃ আব্দুল আজিজ), যুবদলের সদস্য মোঃ সুলতান আহমেদ (পিতা: আব্বাস মোল্লা), জামায়াত নেতা মোঃ আদম আলী (পিতা: গোলাপ আলী) এবং মোঃ শফিকুল ইসলাম (পিতা: মৃত জব্বার)-এর নাম স্থানীয়দের মুখে উঠে এসেছে।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সরকারি খাস সম্পত্তি ও বিভিন্ন পৈত্রিক পুকুর খনন করে মাটি বিক্রি করে আসছেন। তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন এলাকাবাসী।

এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, অবৈধভাবে মাটি কাটা বন্ধে জরুরি অভিযান পরিচালনা করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group