1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ভাঙ্গুড়ায় পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগে প্রশাসনের নীরবতা নিয়ে ক্ষোভ পাবনায় ২০ লাখ টাকা চাঁদার দাবীতে নির্মান কাজে বাঁধা গ্রেফতার ৩ ভাঙ্গুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, বিয়ে করতে অস্বীকৃতি পাবনা প্রেসক্লাবের সদস্য আ জ ম আব্দুল আওয়াল খান এর স্মরণসভা ও দোয়া মাহফিল  দুধ উৎপাদনে পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় সাইবার সুরক্ষায় অবদানে সম্মাননা পেলেন জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবির ভাঙ্গুড়ায় মাদক ও ক্যাসিনো জুয়ার বিস্তার নিয়ে স্থানীয়দের উদ্বেগ শহীদ আমিনুদ্দিন আইন কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পাবনা প্রেসক্লাবের সাথে নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর সাথে মতবিনিময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন পরিচালনা পরিষদের প্রতিনিধি হলেন এনামুল হক
শিরোনাম:

পাবনায় ২০ লাখ টাকা চাঁদার দাবীতে নির্মান কাজে বাঁধা গ্রেফতার ৩

  • প্রকাশিত : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ
পাবনা ২০ লাখ টাকা চাঁদার দাবীতে মেডিকেল কলেজের নির্মান কাজ করতে বাঁধা প্রদান এবং দলবল নিয়ে হামলা করার অপরাধে পুলিশ তিনজন চাঁদাবাজ কে গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)
২২মে শুক্রবার সকাল ১১টায় পাবনা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রেজিনূর রহমান।
তিনি স্বদেশ প্রতিদিন কে বলেন, পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকায় নির্মাণাধীন পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রকল্পের মূল ভবনের নির্মাণকাজের জন্য ২৫০ কোটি টাকা মন্ত্রণালয় থেকে বরাদ্দ আসে। কর্মরত ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে সাজিন কনস্ট্রাকশন লিমিটেড। ঠিকাদারি এই প্রতিষ্ঠানের কাছে কিলার মাসুদ রানার নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে গত (১৯ মে) দুপুর ১টার দিকে একটি সন্ত্রাসী দল লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে নির্মাণকাজ বন্ধ করে দেয় এবং প্রতিষ্ঠানের ম্যানেজার রাকিবুর রহমানকে ভয়ভীতি দেখায়।
এ সময় সিকিউরিটি গার্ড হাবিবুর রহমান, ইমরানসহ কয়েকজন শ্রমিকের ওপর মারধর করা হয়। সেইসাথে চাঁদা না দিলে কাজ বন্ধের পাশাপাশি প্রাণনাশের হুমকি প্রদান করে চাঁদাবাজ দল।
এদিকে ঘটনার পরদিন (২০ মে) সাজিন কনস্ট্রাকশনের ম্যানেজার রাকিবুর রহমান বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনের নামে পাবনা সদর থানায় একটি চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলা করেন।
পাবনা ডিবি পুলিশের (ওসি) রাশিদুল ইসলামস্বদেশ প্রতিদিন কে বলেন, হামলার একটি সিসি টিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর সদর থানায় চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলা দায়ের হওয়ার পর ডিবি পুলিশের সদস্যরা বিভিন্ন তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তার হওয়া সবাইকে আজ বিকেলে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group