1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আজিম উদ্দিন হাস্যউজ্জ্বল ও মানবিক মানুষ ছিলেন স্মরণসভায় বক্তারা পাবনা তথা দেশের গৌরব হালিম খান ও রোজ দম্পতির দুই সন্তান জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্পের, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা ঠাকুর অনুকূলের মন্দিরে দানবাক্স ভেঙে চুরির ঘটনায় যুবক আটক গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের হস্তক্ষেপে উদ্ধার হলো দখল হওয়া সরকারি জমি ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পাবনায় ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার আগামী আগস্টেই শুরু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন চলাচল- রেলপথমন্ত্রী
শিরোনাম:

নরসিংদীতে ভারতীয় ২ কোটি টাকার পণ্য জব্দ, গ্রেপ্তার ১

  • প্রকাশিত : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:নরসিংদীতে ভারতীয় বিপুল পরিমাণ পণ্য কাভার্ডভ্যান ভর্তি অবস্থায় জব্দ করেছে র‍্যাব। এ সময় কাঞ্চন পাল (২৭) নামে একজনকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার পাগলা পালপাড়া এলাকার বাসিন্দা। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাকিব হোসাইন।

এর আগে শনিবার বিকেলে জেলার শিবপুর থানার সিএন্ডবি বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ ও সেই ব্যক্তিকে আটক করেছে বলে জানায় র‍্যাব-১১।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল শিবপুর থানার সিএন্ডবি বাজার এলাকায় একটি কাভার্ডভ্যান আটক করে তল্লাশি করে। এ সময় কাভার্ডভ্যানের ভেতরে থাকা ১ হাজার ২৫৫ পিস ভারতীয় শাড়ি, ১১০ পিস থ্রি-পিস, ১৮ হাজার ১৭৫ পিস স্কিন সাইন ক্রিম, ১৬ হাজার ৯১৫ পিস মেলনোর ক্রিম, ১৪ হাজার ৯৯৭ পিস স্কিন সাইনকাইস ক্রিম, ৮ হাজার ১৯০ পিস ক্লপ-জি ক্রিম, ৪ হাজার ৩২০ পিস গোমেলা ক্রিম, ৪ হাজার পিস বেটনোভেট ক্রিম, ১ হাজার ৮০০ পিস ইট্রাকোনাজল ক্রিম, ৫ পিস ডেরোবিন ক্রিম, ৯ হাজার ৪৩১ পিস ভ্যাটেনারি ক্যাপসুল, ৫০ পিস ভ্যাটেনারি ফুড, ২৪৪৮ মিটার জর্জেট থান কাপড়, ১১০ পিস সাবান, ২৬ পিস এয়ার ক্লিনসার, ১০ পিস ফেইস ওয়াস, ৭ পিস শ্যাম্পু, ৫ পিস হেয়ার কালার জব্দ করা হয়।

জানা যায়, জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য দুই কোটি ২৮ লাখ টাকা।

র‌্যাব-১১ এর নরসিংদীর ক্যাম্প কমান্ডার মো. সাকিব হোসাইন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধপথে ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার কথা স্বীকার করেছে আটক কাঞ্চন পাল। এ ঘটনায় রোববার শিবপুর মডেল থানায় মামলার পর আটক কাঞ্চন পালকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group