1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আজিম উদ্দিন হাস্যউজ্জ্বল ও মানবিক মানুষ ছিলেন স্মরণসভায় বক্তারা পাবনা তথা দেশের গৌরব হালিম খান ও রোজ দম্পতির দুই সন্তান জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্পের, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা ঠাকুর অনুকূলের মন্দিরে দানবাক্স ভেঙে চুরির ঘটনায় যুবক আটক গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের হস্তক্ষেপে উদ্ধার হলো দখল হওয়া সরকারি জমি ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পাবনায় ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার আগামী আগস্টেই শুরু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন চলাচল- রেলপথমন্ত্রী
শিরোনাম:

সমন্বয়কের উপর হামলার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

  • প্রকাশিত : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

মোঃ আলাল উদ্দিন

সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম হোসেন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আহত ছাত্র সমন্বয়ক ইব্রাহিম হোসেন ঈশ্বরদী পৌর শহরের পূর্বটেংরি এলাকার আব্দুস সালামের ছেলে। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে ইব্রাহিম ও তার বন্ধু কলেজের সামনে বসে চা খাচ্ছিলেন। এমন সময় ৩/৪ জনের একটি দল হাতে লাঠিসোঁটা নিয়ে তাদের উপর অতর্কিত হামলা করে। পরে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় ইব্রাহিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত অবস্থায় ছাত্র সমন্বয়ক ইব্রাহিম হোসেন নিজের ফেসবুক আইডিতে একটি লাইভ ভিডিওতে হামলার ঘটনায় বলেন, পৌরসভার ৬ নং ওযার্ডের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারন সম্পাদক শাকিল হোসেনসহ আরো কয়েকজন লাঠিসোঁটা নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় শাকিল তাকে হ*ত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র বের করে গুলি করার চেষ্টা করলে স্থানীয়দের তোপের মুখে পালিয়ে যায়। তিনি এ ঘটনায় জড়িতদের বিচার দাবী করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শহিদুল ইসলাম শহিদ  বলেন, ঘটনাটি শোনামাত্রই আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। নিরাপত্তা জোরদারে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

এ ঘটনায় এখনও (শুক্রবার সকাল ১২টা) কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group