1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আজিম উদ্দিন হাস্যউজ্জ্বল ও মানবিক মানুষ ছিলেন স্মরণসভায় বক্তারা পাবনা তথা দেশের গৌরব হালিম খান ও রোজ দম্পতির দুই সন্তান জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্পের, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা ঠাকুর অনুকূলের মন্দিরে দানবাক্স ভেঙে চুরির ঘটনায় যুবক আটক গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের হস্তক্ষেপে উদ্ধার হলো দখল হওয়া সরকারি জমি ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পাবনায় ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার আগামী আগস্টেই শুরু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন চলাচল- রেলপথমন্ত্রী
শিরোনাম:

বইমেলায় স্টল খোঁজার ঝামেলার অবসান এক অ্যাপে!

  • প্রকাশিত : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃঅমর একুশে বইমেলা মধ্য গগনে। বসন্তের আগমনী বার্তা নিয়ে ফুটেছে রঙিন ফুল। কান পাতলে শোনা যাচ্ছে, কোকিলের কুহুতান। ভরদুপুরে বাড়ছে রোদের আঁচও। তবে যে পথিক বইপ্রেমিক, আতপের ঝাঁঝে তার জেরবার হবার জো নেই। নতুন বইয়ের প্রচ্ছদ আর গন্ধের আশায় বইপ্রেমি পথিক উড়িয়ে দিতে পারে যেন সব কিছু। তবে একটি বিষয়ে বিড়ম্বনা থেকেই যেতো।

বইমেলায় যখন উপচে পড়া ভিড় থাকে, ইন্টারনেট পরিষেবার বিঘ্ন ঘটে; তখন অনলাইনে কাঙ্ক্ষিত স্টল বা প্যাভিলিয়ন খুঁজে পেতে অনেকেরই বেগ পেতে হয়। যথার্থ দিক-নির্দেশনা না থাকায় এদিক সেদিক জিজ্ঞেস করে ক্লান্ত হন অনেকেই। ক্ষান্ত দেন মেলায় নতুন বই খোঁজার মিশনে।

গতবারের মতো এবারও এই ভোগান্তির অবসান ঘটিয়েছে ‘বইমেলা স্টল লোকেটর’ অ্যাপ। গুগল প্লে স্টোর থেকে ‘বইমেলা স্টল লোকেটর’ (Boimela stall locator) অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড ও ইন্সটল করা যাবে।

ইন্টারনেট ছাড়াই অ্যাপটি ব্যবহার করা যাবে। বাংলা বা ইংরেজি যেকোনো অক্ষরে প্রকাশনী বা স্টলের নাম লিখে সার্চ দিলেই পাওয়া যাবে স্টল নাম্বারসহ প্রয়োজনীয় তথ্য। সেইসঙ্গে ক্লিক করলে ম্যাপ দেখা যাবে এবং স্টলে কীভাবে যেতে হবে, তারও একটা বিবরণ পাওয়া যাবে।

তবে ‘বইমেলা স্টল লোকেটর’ অ্যাপটির উপযোগিতা শুধুমাত্র সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত স্টলগুলো খুঁজে পেতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group