1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আজিম উদ্দিন হাস্যউজ্জ্বল ও মানবিক মানুষ ছিলেন স্মরণসভায় বক্তারা পাবনা তথা দেশের গৌরব হালিম খান ও রোজ দম্পতির দুই সন্তান জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্পের, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা ঠাকুর অনুকূলের মন্দিরে দানবাক্স ভেঙে চুরির ঘটনায় যুবক আটক গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের হস্তক্ষেপে উদ্ধার হলো দখল হওয়া সরকারি জমি ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পাবনায় ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার আগামী আগস্টেই শুরু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন চলাচল- রেলপথমন্ত্রী
শিরোনাম:

কর্মবিরতিতে যাচ্ছে ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’

  • প্রকাশিত : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

 বিশেষ প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) আধাবেলা কর্মবিরতির ঘোষণা দিয়েছে ২৫টি ক্যাডারের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব সংশোধন করে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের প্রস্তাব সংযোজন ও বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের সাময়িক বরখাস্তের প্রতিবাদে এই কর্মবিরতির পালন করা হবে জানিয়েছে সংগঠনটি।বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, জুলাই বিপ্লবের সাথে সাংঘর্ষিক ডিএস পুলে কোটা পদ্ধতি বাতিল করে ১৯৭৯ সালের এসএসপি পুনর্বহাল, মেধাভিত্তিক নিয়োগ পদ্ধতি চালু এবং সকল ক্যাডারের সমতা নিশ্চিত করতে সুপারিশ করেছে ২৫টি ক্যাডার। কিন্তু প্রশাসন ক্যাডারের সদস্যদের মাধ্যমে গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশনের উপস্থাপিত রিপোর্টে ২৫ ক্যাডারের দাবির কোনো প্রতিফলন ঘটেনি।এতে আরও বলা হয়, সম্প্রতি মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ ও আল্টিমেটাম দেয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাকবিতন্ডায় জড়ায় প্রশাসন ও ২৫ ক্যাডারের সদস্যরা। এ ঘটনায় ২৫ ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হলেও প্রশাসন ক্যাডারের সদস্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পরে বরখাস্তের আদেশ প্রত্যাহারের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি।সংগঠনটির কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশের সকল দফতরে আধাবেলা কর্মবিরতি, সেদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নিজ নিজ দফতরের সামনে কালো ব্যাজ পরে ব্যানারসহ অবস্থান, আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণে দৃশ্যমান পদক্ষেপ না নেয়া হলে আগামী ২ মার্চ পূর্ণ দিবস কর্মবিরতি ইত্যাদি। এই সময়ের মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারীও দেয়া হয় বিজ্ঞপ্তিতে। তবে হাসপাতালের জরুরি বিভাগসহ অন্যান্য জরুরি সেবা প্রদান এ কর্মবিরতির আওতার বাইরে থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group