1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ব্র্যাক ফিসারিজ এর উদ্যোগে পাবনায়  বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছচাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত  দেশ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে পাবনা চেম্বারের সাথে শুভেচ্ছা বিনিময়কালে – পাবনার নবাগত জেলা প্রশাসক অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের পাশে শেকড় পাবনা ফাউন্ডেশন জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেবে রাজা মবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেড পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট শেকড় পাবনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে অভিনন্দন বার্তা সরকারের অঙ্গীকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্বোধন হলো আজ রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ গানে কবিতায় মানুষের জাগরণ: পাবনায় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু
শিরোনাম:

নাটোরে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক মাসুমা ইসলাম

  • প্রকাশিত : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

টাইমস ডেস্কঃ নাটোরের গুরুদাসপুরে চিরনিদ্রায় শায়িত হয়েছেন সাংবাদিক মাসুমা ইসলাম। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নারায়নপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

নিহত সাংবাদিক মাসুমা ইসলাম নারায়নপুর মহল্লার অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর জব্বারের মেয়ে। তিনি এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরো অফিসের রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। রাজশাহী থেকে টিভিতে কাজ করা একমাত্র নারী সাংবাদিক ছিলেন মাসুমা।

জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারিতে স্বামী সৈকতকে নিয়ে কুমিল্লায় ননদের বাড়িতে যাচ্ছিলেন সাংবাদিক মাসুমা। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নূরজাহান হোটেলের সামনে দুর্ঘটনার শিকার হন তিনি।

ঘটনাস্থলে দাঁড়িয়ে তারা সিএনজি চালকের সঙ্গে কথা বলার সময় যাত্রীবাহী একটি দ্রুতগামী বাস তাদের ধাক্কা দেয়। এতে মাসুমা, তার স্বামী সৈকত ও সিএনজি চালক গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা প্রথমে সদর হাসপাতালে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মাসুমা ও তার স্বামীকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।

ঢাকা মেডিকেলে মাসুমার অবস্থার অবনতি হলে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ৪ দিন ধরে জ্ঞানহীন অবস্থায় চিকিৎসাকালীন মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সংসার জীবনে মাসুমার ১২ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। এর আগে, মাসুমার মরদেহ ঢাকা থেকে নিজ জন্মভূমি বাবার বাড়িতে পৌঁছলে তাকে একনজর দেখতে হাজার হাজার মানুষ ভিড় করতে থাকে। বাবা-মা ও আত্মীয়-স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group