1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় জমকালো আয়োজনে বাজাজ পালসার N160-এর নতুন ভেরিয়েন্ট উদ্বোধন সরকারি এডওয়ার্ড কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত শেকড় পাবনা ফাউন্ডেশন এর পরিচালক ফরহাদ আলমের কৃতিত্বপূর্ণ অর্জন সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সমঅধিকার প্রতিষ্ঠা করাই মানবাধিকার রক্ষা- এমপি শিমুল বিশ্বাস  সমাজে খারাপ কিছুর পরিচর্যা লাগে না ভালো কাজকে লালন করতে হয় — এমপি শিমুল বিশ্বাস সাংবাদিকদের সমালোচনা ইতিবাচক হিসেবে গ্রহণ করা উচিত –ভুমিমন্ত্রী সংগ্রাম থেকে সেবার রাজনীতি: পাবনায় তরুণ নেতা হিমেল রানা’র বিকল্প রাজনৈতিক ভাবনা। পাবনা টেলিভিশন ক্যামেরাজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি রিপন- সম্পাদক আসিফ ব্র্যাক ফিসারিজ এর উদ্যোগে পাবনায়  বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছচাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত  দেশ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে পাবনা চেম্বারের সাথে শুভেচ্ছা বিনিময়কালে – পাবনার নবাগত জেলা প্রশাসক
শিরোনাম:

পাবনায় নবনিযুক্ত অধ্যক্ষ নিজ উদ্যোগে আর্থিক সহযোগিতা দিলেন শহীদ পরিবারকে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে

টাইমস ডেক্স:জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ, কবর জিয়ারত ও আর্থিক সহায়তা করেছেন পাবনা সরকারী এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক আব্দুল আওয়াল মিয়া  । একই সাথে আহতদের পরিবারের খোঁজখবর এবং তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় এডওয়ার্ড কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানরা সাথে ছিলেন।

বৃহস্পতিবার ১০ আক্টোবর  তিনি প্রথমে শহীদ জাহিদুল ইসলামের বাড়িতে যান, জাহিদুল ইসলামের পরিবারের সাথে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। জাহিদুলের পরিবারের সাথে কথা বলে পাবনা সরকারী এডওয়ার্ড কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ আবেগপ্রবণ হয়ে পড়েন। তার পরিবারকে শান্তনা ও সমবেদনা জানান।

যেকোনো প্রয়োজনে যোগাযোগ এবং কোনেকিছু করার বিষয়ে তাদের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন। পরে তিনি গোরস্তানে গিয়ে জাহিদুলের কবর জিয়ারত করেন। জাহিদুল পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পাবনার ভাঁড়ারা ইউনিয়নে।

এরপরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মো. মাহাবুব হাসান নিলয় (১৩) এর বাড়িতে যান এবং তার পরিবারের সাথে কথা বলেন। তার পরিবারের প্রতি সমবেদনা ও শান্তনা প্রকাশ করেন। নিলয়ের বাড়ি পাবনার হাজির হাট বেতেপাড়া। নিলয় সিদ্দিক মেমোরিয়ালের শিক্ষার্থী ছিলেন।

এ সময় পাবনার দুইজন শহীদ জাহিদুল ইসলাম ও মাহাবুব হাসান নিলয়ের পরিবারে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল মিয়া নিজ উদ্যোগে  আর্থিক সহযোগিতা করেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group