1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, প্রেমিক লাপাত্তা পাবনায় চাঁন্দাই ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজন সম্মাননা প্রদান দেশব্যাপী নারী শিশু ধর্ষণ ও বলাৎকার হত্যার প্রতিবাদে পাবনায় মানববন্ধন পাবনায় পাঠশালা সাংস্কৃতিক সংঘের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ ভাঙ্গুড়ায় রামিসাসহ শিশু ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ভাঙ্গুড়ায় পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগে প্রশাসনের নীরবতা নিয়ে ক্ষোভ পাবনায় ২০ লাখ টাকা চাঁদার দাবীতে নির্মান কাজে বাঁধা গ্রেফতার ৩ ভাঙ্গুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, বিয়ে করতে অস্বীকৃতি পাবনা প্রেসক্লাবের সদস্য আ জ ম আব্দুল আওয়াল খান এর স্মরণসভা ও দোয়া মাহফিল  দুধ উৎপাদনে পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায়
শিরোনাম:
বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, প্রেমিক লাপাত্তা পাবনায় চাঁন্দাই ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজন সম্মাননা প্রদান দেশব্যাপী নারী শিশু ধর্ষণ ও বলাৎকার হত্যার প্রতিবাদে পাবনায় মানববন্ধন পাবনায় পাঠশালা সাংস্কৃতিক সংঘের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ ভাঙ্গুড়ায় রামিসাসহ শিশু ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ভাঙ্গুড়ায় পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগে প্রশাসনের নীরবতা নিয়ে ক্ষোভ পাবনায় ২০ লাখ টাকা চাঁদার দাবীতে নির্মান কাজে বাঁধা গ্রেফতার ৩ ভাঙ্গুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, বিয়ে করতে অস্বীকৃতি পাবনা প্রেসক্লাবের সদস্য আ জ ম আব্দুল আওয়াল খান এর স্মরণসভা ও দোয়া মাহফিল  দুধ উৎপাদনে পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায়

বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, প্রেমিক লাপাত্তা

  • প্রকাশিত : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

পাবনার বনখোলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী তাসনিম জাহান মিম (১৮) বিয়ের দাবীতে গত ৫ দিন ধরে প্রেমিক তাহজিদ হোসাইনের বাড়ীতে অনশন অবস্থান করলেও প্রেমিক ঘটনার দিবাগত রাতে লাপাত্তা হয়েছে।

তাসনিম জাহান মিম পাবনার সুজানগর উপজেলার উলাট কাদোয়া গ্রামের মনিরুল ইসলাম ওরফে রতন মোল্লার মেয়ে ও তাহজিদ হোসাইন উলাট মোল্লাপাড়ার শফি মোল্লার ছেলে।

মেয়ের বাবা রতন মোল্লার লিখিত অভিযোগে জানা যায়, তাসনিম জাহান মিমের সাথে তাহজিদ হোসাইনের দীর্ঘ ২ বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে তারা উভয় শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। চলতি বছরের ৩১ মে রাত ১২ টার দিকে তাহজিদ কৌশলে তার ভগ্নিপতি আকিবুল হকের সহযোগিতায় আমার মেয়ের সাথে আমার বাড়ীতেই রাত্রিযাপন করে। আপত্তিকর অবস্থায় তারা দুজনে স্থানীয়দের কাছে ধরা পড়লেও সুকৌশলে তাহজিদ পালিয়ে যায়। অভিযোগে উল্লেখ করা হয়, বিয়ের দাবীতে পহেলা জুন মিম তার প্রেমিক তাহজিদের বাসায় চলে আসে। গভীররাতে তাহজিদ বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর থেকে মিম ওই বাড়ীতে বিয়ের দাবীতেই অবস্থান করছে।

তাসনিম জাহান মিমের চাচাতো ভাই সজল জানান, ঘটনাটি জানার পর উভয়পক্ষ বসে বিয়ের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু স্থানীয় পলিটিক্স এই পরিবেশ বিনষ্ট করছে। আমরা এটা পারিবারিক সম্পর্কে রুপ দিতে চাই। তৃতীয় পক্ষ উস্কানী দিয়ে বিষয়টি থানা কাচারিতে নেয়ার পায়তারা করছে।

মিমের বাবা রতন মোল্লা বলেন, ছেলে মেয়ের মধ্যে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। আমরা নিজেরাই এটি নিষ্পত্তি করতে চেয়েছি। কিন্তু ঘটনার মোড় অন্যদিকে নেয়ায় আমার মেয়ে ছেলের বাড়িতে বিয়ের দাবীতে অবস্থান নিয়েছে। বিয়ে না হওয়া পর্যন্ত আমরাও মেয়েকে ওই বাড়ী থেকে আনতে আগ্রহী নই।

তাহজিদের মা বিউটি খাতুন তাহজিদ ও মিমের প্রেমের সম্পর্কের সত্যতা নিশ্চিত করে বলেন, জমিজমা নিয়ে মেয়ের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। প্রেমের সম্পর্ক জানার পর থেকে তার ছেলে তাহজিদকে এই সম্পর্ক থেকে সরে আসার জন্য তিনি চাপ দেন। কয়েকমাস যোগাযোগ বন্ধ থাকলেও মেয়ে পুষলিয়ে সুকৌশলে জন্মদিনের কেক কাটার কথা বলে নির্জন স্থানে নিয়ে গিয়ে এই ষড়যন্ত্র করেছে। তাহজিদের মা আরও বলেন, মেয়েটি আমার বাড়ীতে এসে উঠলে স্থানীয়দের মধ্যস্থ্যতায় বিয়ে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। কিন্তু একটি পক্ষ বিষয়টি ভিন্নখাতে নেয়ার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

স্থানীয় একাধিক জনের সাথে আলাপকালে তারা বলেন, এই ছেলে মেয়ে ইতোমধ্যে এলাকায় আলোচিত হয়ে গেছে। তারা বিভিন্ন পার্কে, হোটেলে আপত্তিকর অবস্থায় সময় কাটিয়ে ও ধরা পড়েছে এমন অভিযোগও রয়েছে। এলাকার পরিবেশ ও উভয় পরিবারের মধ্যে শান্তি রক্ষায় প্রশাসনিক ভাবে প্রয়োজনীয় হস্তক্ষেপ প্রয়োজন বলে দাবী জানান তারা।

তার অভিযোগ শুক্রবার মেয়ের বাড়ীর লোকজন আমার বাড়ীতে এসে তর্ক, বাকবিতন্ডা ও মারধরের পরিবেশ সৃষ্টি করে। এ ঘটনাটি থানায় অবহিত করা হয়েছে। অন্যদিকে ছেলেপক্ষের লোকজনও মেয়ের বাড়ীতে এসে তার আত্মীয়স্বজনকে মারধর ও হুমকি ধামকি দিয়ে গেছে।

এদিকে অভিযোগ উঠেছে, ছেলের মা বিউটি খাতুন তাসনিম জাহান মিমকে কারও সাথে দেখা সাক্ষাত বা কথা বলতে দিচ্ছেন না। যে কারনে মিমের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে মিমের আত্মীস্বজনরা অভিযোগ করেন, ছেলের কোন আত্মীয় পুলিশে চাকুরি করার সুবাদে তারা আইনী সহায়তা থেকে কিছুটা বঞ্চিত হচ্ছেন।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোঃ লালবুর রহমান জানান, বৃহস্পতিবার ঘটনাটি আমি জানতে পেরেছি। বিষয়টি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন। ইতোমধ্যে ঘটনার কিছু তদন্ত করা হয়েছে। মেয়ে পক্ষ সম্ভবত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। যেহেতু পুরো ঘটনা উর্দ্ধতন স্যাররা জানেন। তারাই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group