
শহর প্রতিনিধিঃ
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একাধিক দেশীয় ধারালো অস্ত্র উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায় ২১ জুলাই ২০২৬ তারিখ সন্ধ্যায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ রাশিদুল ইসলাম-এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানাধীন দাপুনিয়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আসামিদের আটক করে তাদের দেহ ও বসতঘরে তল্লাশি চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি তলোয়ার, ২টি ছুরি এবং ২টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
গ্রেফতার কৃত আসামী ১. দাপুনিয়া ইউনিয়ন এর রাজাপুর গ্রামের আমিরুদ্দিন মন্ডলের ছেলে রফিক মন্ডল ও দাপুনিয়া বাজারের আব্দুস সালামের ছেলে তানিমুল হাসান
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত দেশীয় ধারালো অস্ত্রের ঘটনায় The Arms Act, 1878 এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
পাবনা জেলা পুলিশ মাদক, অস্ত্র ও সকল ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের গোয়েন্দা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।
Leave a Reply