filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;

শহর প্রতিনিধিঃ
মেধাবীরাই এদেশের কর্ণধার হয়ে দেশকে এগিয়ে নিবে। আজকের মেধাবী শিক্ষার্থীরা আগামীর রাস্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহন করবে তারাই এদেশের সম্পদ তাদের হাত ধরে দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে বলেছেন পাবনা পাঁচ আসনের সংসদ সদস্য ও শ্রম কর্মসংস্থান মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট শিমুল বিশ্বাস ২০ সেপ্টেম্বর রবিবার পাবনা সরকারি বালিকা বিদ্যালয়ের
৫ম ও ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন মেধাবীরাই দক্ষ জনগোষ্ঠীর পাশাপাশি সুনাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে। তারাই হবে দেশের আগামী দিনের কান্ডারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে তাবাসসুম, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার।
অনুষ্ঠানে ৫ম শ্রেণীর ৭৬জন ও ৮ম শ্রেণীর ৬৭জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। সার্বিক তত্বাবধানে ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহ আবু সাঈদ মিয়া।
Leave a Reply