1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির পাবনা জেলা গোয়েন্দা অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার
শিরোনাম:

পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

চার দেয়ালের বন্দিদশা ও মুঠোফোনের অতিব্যবহার থেকে শিশুদের মুক্ত করে আনন্দময় পরিবেশ উপহার দিতে পাবনায় চালু হওয়া ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে’ এখন বাচ্চাদের সাথে অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি করা হয়েছে। সম্প্রতি উদ্বোধন হওয়া এই বিনোদন কেন্দ্রটিতে অভিভাবকদের জন্য নির্ধারিত ১২০ টাকার টিকিট তুলে নেওয়ায় দর্শনার্থী ও স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
​পাবনা শহরের অদূরে গাছপাড়া তিন রাস্তার মোড়ে প্রায় ১২ হাজার বর্গফুট জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে এই আধুনিক সফট ইনডোর প্লে-গ্রাউন্ড। শিশুদের সার্বিক সুরক্ষা নিশ্চিত করে তৈরি এই কেন্দ্রে সেফটি ম্যাট, বল পিট ও স্লাইডসহ রয়েছে নানা ধরনের রঙিন ও ঝুঁকিমুক্ত খেলার জোন। শিশুদের খেলার সুবিধার্থে প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এটি খোলা থাকছে।
​অভিভাবকদের প্রবেশ ফি ফ্রি করার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্থানীয়রা জানান, আগে শিশুদের টিকেটের পাশাপাশি অভিভাবকদের প্রবেশ টিকিটের কারণে অনেকের জন্য এটি ব্যয়বহুল মনে হতো। এখন থেকে শিশুরা ৩২০ টাকার নির্ধারিত প্যাকেজে টানা দুই ঘণ্টা খেলাধুলার সুযোগ পাবে, আর তাদের সাথে একজন অভিভাবকও বিনামূল্যে সাথে থেকে সন্তানদের আনন্দ প্রত্যক্ষ করতে পারবেন।
​আয়োজক প্রতিষ্ঠান পিএস গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী জাহিদ হোসাইন পান্না জানান, কেবল বাণিজ্যিক উদ্দেশ্য নয়, বরং পাবনার স্থানীয় শিশুদের জন্য একটি সুস্থ ও স্বাচ্ছন্দ্যময় শারীরিক-মানসিক বিকাশের পরিবেশ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। অভিভাবকদের এই অতিরিক্ত সুবিধা প্রদান করায় এখন বিনোদন কেন্দ্রটিতে পরিবারের সবার আগমন আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group