
নিজস্ব প্রতিনিধিঃ
আধুনিক নগরায়ন গড়ার লক্ষ্যে সুন্দর পরিচ্ছন্ন শহর বাস্তবায়নে স্কয়ার, ব্রাক ও পাবনা পৌরসভার মাঝে বর্জ্য ব্যবস্থাপনা সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে। ১২ই সেপ্টেম্বর শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পাবনা পৌরসভার আয়োজনে অনুষ্ঠানে পৌর প্রশাসক খায়রুল ইসলাম এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা তপন চৌধুরী, তিনি বলেন পাবনা আমার শহর এ হরের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতা থেকে আমাদের কাজ করতে হবে জেলার উন্নয়নে যা করা দরকার সবই করবো আমরা সবাইমিলে এ শহর পরিবর্তনে ভূমিকা রাখবো সেইসাথে সবার সচেতনতা জরুরি। আমি বিশ্বাস করি সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে পারবো। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম কর্মসংস্থান এর স্থায়ী কমিটির সভাপতি পাবনা পাঁচ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা দুই আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব,চার আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, পুলিশ সুপার আবু আশ্রাফ, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। ব্রাকের পিএইডি লিয়াকত আলী, ছিলেন পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-আহবায়ক আব্দুস সামাদ খন মন্টু, সদস্য সচিব এ্যাডভোকেট মাসুদ খন্দকারসহ বিশিষ্টজনেরা। এসময় বক্তরা বলেন এ শহর আমাদের শহর পরিষ্কার পরিচ্ছন্ন ও আধুনিকায়ন করা আমাদের সবার দায়িত্ব শুধুমাত্র আইন প্রয়োগ, জনপ্রতিনিধি সরকার কখনো কোনদিন সমাজ পরিবর্তন করতে পারবেনা যদি না আমরা নিজেরা সচেতন হই আসুন আমরা সবাই সবার যায়গা থেকে সুষ্ঠু ও পরিচ্ছন্ন নগরায়ন গড়তে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। তবেই আগামী প্রজন্মের কাছে আমরা সুন্দর একটি বাসযোগ্য বাংলাদেশ তুলে দিতে পারবো। উক্ত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply