1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নদী রক্ষা নাকি বালু বাণিজ্য? প্রতিবাদ করায় উল্টো হয়রানির অভিযোগ পাবনায় সাবেক ছাত্রলীগ নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী পালন খয়েরসূতি উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন এ্যাড. এসকে সাগর ক্রাশ কর্মসূচির মাধ্যমে পরিচ্ছন্ন কার্যক্রম চালাচ্ছে পাবনা পৌরসভা  পাবনায় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা- ২০২৬ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ৭ শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, সরকারি কোষাগারে ১ কোটি ১৭ লাখ টাকা ফেরতের সুপারিশ পাবনার ঈশ্বরদীতে ডিবি পুলিশের অভিযান গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা
শিরোনাম:

ভাঙ্গুড়ায় প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণের সময় আওমীলীগ নেতার চেয়ারে বসে পড়ায় ইউএনও বিব্রত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৩৮৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:  ভাঙ্গুড়ায় প্রতিমা বিসর্জন অনুষ্ঠান উন্মুক্ত আসনে পর্যবেক্ষণের সময় আওয়ামীলীগ নেতা আসন নিয়ে বসে পড়ায় বিব্রত হলেন ইউএনও নাজমুন নাহার।

রবিবার সন্ধ্যায় বড়াল নদীর ফুট ব্রিজের ওপর ঘটনাটি ঘটে ।

জানাগেছে,সরকারি নির্দেশনা মোতাবেক প্রতিমার শান্তিপূর্ন বিসর্জন প্রত্যক্ষ করতে ঐ ব্রিজের ওপর উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে  প্রশাসনের কর্মকর্তাদের বসার ব্যবস্থা করা হয়। উক্ত আসনে উপজেলা নির্বাহী অফিসার ও এসি ল্যান্ড বসে ছিলেন।

ঘটনাক্রমে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মো.বাকি বিল্লাহ ফাকা চেয়ারে  এসে বসেন পরেন। তখন কর্মকর্তারা চা পান করছিলেন। আয়োজকদের  কেউ একজন তাকেও সেখানে বসতে বলেন এবং চা দিয়ে আপ্পায়ন করেন।

এমন সময় তোলা একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হলে তা ভাইরাল হয় । আওয়ামীলীগ নেতার পাশে প্রশাসনিক কর্মকর্তা – বিষয়টি এভাবে উপস্থাপন করে কেউ কেউ সমালোচনাও করেন। প্রকৃতপক্ষে বিষয়টি তা নয়। যা পরবর্তীতে সংশ্লিষ্ট কর্মকর্তা দের বক্তব্যে পরিষ্কার হয়।

এ বিষয়ে এসিল্যান্ড তাসমীয়া আক্তার রোজী বলেন, ফাঁকা চেয়ার থাকায় তিনি সেখানে গিয়ে হঠাৎ করেই কাউকে কিছু  না বলে আমাদের পাশে বসে পড়েন। তাকে তো আর তাড়িয়ে দিতে পারি না। আবার প্রতিমা বিসর্জন শেষ না করে চলেও আসতে পারি না। আমরা আসলে পরিস্থিতির শিকার।

ইউএনও নাজমুন নাহার বলেন, “এটা উপজেলা প্রশাসনের কোন অনুষ্ঠান ছিল না। আমি তাকে আমন্ত্রণও করিনি। এটা একটা সার্বজনীন উৎসব। হিন্দু সম্প্রদায়ের প্রতিমা বিসর্জনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে আমরা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা একটি উন্মুক্ত স্থানে বসে পর্যবেক্ষণ করছিলাম। তখন আমাদের সবারই দৃষ্টি নদীতে প্রতিমার নৌকার প্রতি নিবদ্ধ ছিল। সেখানে শত শত মানুষ উপস্থিত ছিলেন। এমন সময় একটা ফাঁকা চেয়ারে হঠাৎ সাবেক চেয়ারম্যান বাকি বিল্লাহ একটি আসনে গিয়ে বসে পড়েন ”।

এতে আমরা  রীতিমত বিব্রত বোধ করি। তিনি আরো বলেন,ছবি দেখলেই বিব্রত হওয়ার বিষয়টি সবার কাছে সুস্পষ্ট হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group