1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ঈশ্বরদীতে চাঁদাবাজি ও ডাকাতির ঘটনায় মামলা পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে ইয়াবা ও  অস্ত্রসহ গ্রেফতার ২ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নদী রক্ষা নাকি বালু বাণিজ্য? প্রতিবাদ করায় উল্টো হয়রানির অভিযোগ পাবনায় সাবেক ছাত্রলীগ নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী পালন খয়েরসূতি উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন এ্যাড. এসকে সাগর ক্রাশ কর্মসূচির মাধ্যমে পরিচ্ছন্ন কার্যক্রম চালাচ্ছে পাবনা পৌরসভা  পাবনায় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা- ২০২৬ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ৭ শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, সরকারি কোষাগারে ১ কোটি ১৭ লাখ টাকা ফেরতের সুপারিশ
শিরোনাম:

সৌদি, ওমান ও কাতার নিয়ে সুখবর দিলেন আসিফ নজরুল

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: ন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সৌদি আরবে সদ্য অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে (জিএলএমসি) অংশ নেন। সফরকালে তিনি সৌদি, ওমান ও কাতার সরকারের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ঠিক কী কী হয়েছিল, তা নিয়ে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে সৌদি সফর ও সেখানে অনুষ্ঠিত বৈঠকের ফলাফল নিয়ে তিনি এ স্ট্যাটাস দেন।আসিফ নজরুল লিখেছেন, সৌদি আরবে আমার এবারের সফর ছিল সরকারি। সেখানে কিছু ভালো খবর পেয়েছি। রিয়াদে আমার সঙ্গে সৌদি আরবের মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রীদ্বয়ের বৈঠক হয়েছে। কাতার ও ওমানের মন্ত্রীদের সঙ্গেও বৈঠক হয়েছে। তিনি লিখেছেন, সৌদি আরব আকামাবিহীন বাংলাদেশিদের বিষয়ে চাকরিদাতাদের দায়দায়িত্ব আরও কঠোরভাবে দেখার প্রতিশ্রুতি দিয়েছে, চাকরির চুক্তি আগেই বাংলাদেশে শ্রমিকদের কাছে পাঠানোর বিষয় বিবেচনা করবে বলেছে, পেশাজীবীদের সার্টিফিকেটের সত্যায়ন বাংলাদেশ থেকেই করবে বলেছে।  স্ট্যাটাসে ওমান প্রসঙ্গে উপদেষ্টা লিখেছেন, ওমান সেখানকার সব বাংলাদেশিদের থাকার বৈধতা দেওয়ার প্রতিশ্রতি দিয়েছে এবং দ্রুত বাংলাদেশ থেকে লোক নেবে বলেছে। কাতারও নানা প্রতিশ্রুতি দিয়েছে বলে পোস্টে উল্লেখ করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা।তিনি আরও লিখেছেন, এখন পর্যন্ত সব প্রতিশ্রুতিই। তবে সেগুলো আন্তরিক মনে হয়েছে। আমরা বিষয়গুলোর অগ্রগতি যেন হয়, তা নিয়ে ফলোআপ করব। অধ্যাপক আসিফ নজরুল লিখেছেন, প্রবাসে কেউ কেউ আমার কাছে বিমান ভাড়া নিয়ে অভিযোগ করেছেন। এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না। তবুও আমি বিমান কর্তৃপক্ষের সঙ্গে দু-একদিনের মধ্যে বসব। সবশেষে তিনি লিখেছেন, সবশেষে, আপনাদের বহু মানুষের কাছে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস সম্পর্কে ভালো মূল্যায়ন পেয়েছি। তাদের কাজের নিষ্ঠা, আন্তরিকতা ও দেশপ্রেম দেখে আমারও ভালো লেগেছে। দুই দিনে চারজন গুরুত্বপূর্ণ মন্ত্রী শুধু নয়, তারা আমার সঙ্গে সৌদি আরবের বড় বড় প্রায় ২০টি চাকরিদাতা কোম্পানি ও প্রবাসে বাংলাদেশের রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গে দুটো মিটিংয়ের ব্যবস্থা করেছে। এগুলো নিয়ে পরে লিখব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group