
টাইমস ডেস্কঃ
পাবনার ঈশ্বরদী উপজেলায় ৭৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক। ০৭ আগস্ট শুক্রবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানাধীন সাহাপুর মন্ত্রীমোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের হেফাজতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে মোট ৭৫০ (সাতশত পঞ্চাশ) গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো উপজেলার সাড়া গোপালপুর (তালতলা) এলাকার মৃত রহম আলীর ছেলে মোঃ বাবুল আক্তার জয় (৪৫) ও লক্ষীকুন্ডা কৈকুন্ডা (ফকির মার্কেট) এলাকার মৃত জমিন উদ্দিন প্রাং এর ছেলে মোঃ বাবুল ইসলাম (৪৩) উক্ত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তারা বলেন পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে মাদকসেবিদের নিকট খুচরা বিক্রি করে আসছিলো
এ ঘটনায় উদ্ধারকৃত আলামত জব্দপূর্বক গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় ঈশ্বরদী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য পাবনা জেলা পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। মাদক ব্যবসায়ী ও মাদক সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।
Leave a Reply