1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দুদকের পৃথক দুটি  মামলায় ফুড কন্ট্রোলার অফিসের সহকারী খাদ্য পরিদর্শকের পাঁচ বছর করে কারাদণ্ড ঈশ্বরদীতে চাঁদাবাজি ও ডাকাতির ঘটনায় মামলা পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে ইয়াবা ও  অস্ত্রসহ গ্রেফতার ২ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নদী রক্ষা নাকি বালু বাণিজ্য? প্রতিবাদ করায় উল্টো হয়রানির অভিযোগ পাবনায় সাবেক ছাত্রলীগ নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী পালন খয়েরসূতি উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন এ্যাড. এসকে সাগর ক্রাশ কর্মসূচির মাধ্যমে পরিচ্ছন্ন কার্যক্রম চালাচ্ছে পাবনা পৌরসভা  পাবনায় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা- ২০২৬ অনুষ্ঠিত
শিরোনাম:

বায়ুদূষণে আজও বিশ্বে শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ ঢাকার অবস্থান শীর্ষে। বাতাসের মানও খুব অস্বাস্থ্যকর। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৯ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী, ঢাকায় বাতাসের মান ছিল ২৫৩ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়।এ ছাড়া একিউআই স্কোর ২৪৪ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কিরগিজস্তানের রাজধানী বিশকেক। ২৩৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ইরাকের বাগদাদ। ২২৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ভারতের দিল্লি এবং ২১২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসার। তথ্যমতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালির সংক্রমণ এবং বিষণ্নতার ঝুঁকি।উল্লেখ্য, সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group