1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দুদকের পৃথক দুটি  মামলায় ফুড কন্ট্রোলার অফিসের সহকারী খাদ্য পরিদর্শকের পাঁচ বছর করে কারাদণ্ড ঈশ্বরদীতে চাঁদাবাজি ও ডাকাতির ঘটনায় মামলা পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে ইয়াবা ও  অস্ত্রসহ গ্রেফতার ২ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নদী রক্ষা নাকি বালু বাণিজ্য? প্রতিবাদ করায় উল্টো হয়রানির অভিযোগ পাবনায় সাবেক ছাত্রলীগ নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী পালন খয়েরসূতি উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন এ্যাড. এসকে সাগর ক্রাশ কর্মসূচির মাধ্যমে পরিচ্ছন্ন কার্যক্রম চালাচ্ছে পাবনা পৌরসভা  পাবনায় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা- ২০২৬ অনুষ্ঠিত
শিরোনাম:

পাবনায় দুদকের পৃথক দুটি  মামলায় ফুড কন্ট্রোলার অফিসের সহকারী খাদ্য পরিদর্শকের পাঁচ বছর করে কারাদণ্ড

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে
শহর প্রতিনিধিঃ
পাবনার স্পেশাল জেলা ও দায়রা জজ আবু সালেহ মোঃ সালাহউদ্দিন খাঁ আজ (২৩.০৭.২০২৬ ইং) দুদকের পৃথক দুটি মামলায় ফুড কন্ট্রোলার অফিসের মোঃ মনিরুল ইসলাম সহকারী উপ-খাদ্য পরিদর্শক, খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, কামারখন্দ, সিরাজগঞ্জ সহ তিনজনকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড প্রদান করেন।
স্পেশাল ০৭/২০২৩ নং মামলার অভিযোগে বলা হয় আসামী মোঃ মনিরুল ইসলাম জ্ঞাত আয় বহির্ভূত  ৫৪,৮০,০০০/- টাকা তার পিতার নামীয় জায়গায় বিল্ডিং নির্মাণে বিনিয়োগ করেন এবং আসামী মোঃ সহিদুল ইসলাম প্রামাণিক তার ছেলে আসামী মোঃ মনিরুল ইসলাম এর অবৈধ আয়কে বৈধ করণে সহযোগিতা করেন।
অপর স্পেশাল ১৩/২০২৩ নং  মামলার অভিযোগ আসামী মোঃ মনিরুল ইসলাম দুর্নীতিমূলক কর্মকান্ডের মাধ্যমে অর্জিত ৬০,১০,০০০/- টাকা তার স্ত্রী মোছাঃ ডলি বেগম এর ব্যাংক হিসাবে জমা করতঃ পরবর্তীতে উক্ত টাকা হতে ৬০,০০,০০০/- টাকা তার স্ত্রীর নামে ফিক্সড ডিপোজিট করেন।
উভয় মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে আদালত পৃথক রায়ে আসামী মোঃ মনিরুল ইসলাম কে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় ০৫ (পাঁচ) বছর করে সশ্রম কারাদন্ড এবং ৫৪,৩০,০০০ টাকা ও ৬০,১০,০০০ টাকা অর্থদন্ড,  আসামী মোঃ সহিদুল ইসলাম প্রামাণিক-কে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১)/দন্ডবিধির ১০৯  ধারায় ০৫ (পাঁচ) বছর সশ্রম কারাদন্ড এবং ৫ লক্ষ  টাকা অর্থদন্ড এবং আসামী  মোছাঃ ডলি বেগমকে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১)/দন্ডবিধির ১০৯ ধারায় ০৫ (পাঁচ) বছর সশ্রম কারাদন্ড এবং ৫ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন।
একই সাথে আসামীদের নামীয় মামলার সংশ্লিষ্ট স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ প্রদান করেন আদালত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group