
আরিফুল ইসলাম (ভাঙ্গুড়া)পাবনাঃ
পাবনার ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের নতুন পার্টি অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব জাফর ইকবাল হিরো।
পার্টি অফিসের উদ্বোধন করেন ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল কাউন্সিলর, সাবেক যুগ্ম সাবেক আহ্বায়ক কাহার বাবর, ভাঙ্গুড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল রানা পিন্টু, ভাঙ্গুড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সুজন আহমেদ এবং ভাঙ্গুড়া,
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ রায়হান আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের সভাপতি জহুরুল ইসলাম। বক্তারা বলেন, সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নতুন পার্টি অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে নতুন অফিসের সফলতা ও সংগঠনের উত্তরোত্তর উন্নতি কামনা করেন।
অনুষ্ঠান শেষে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশ, জাতি, সংগঠনের সার্বিক কল্যাণ এবং শ্রমিক দলকে আরও সুসংগঠিত করার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করা হয়। পরে উপস্থিত অতিথি ও নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
Leave a Reply